নিউইয়র্কে প্রকাশ্য ধূমপানে সর্বোচ্চ জরিমানা ২৫০ ডলার
বাংলাপ্রেস(নিউইয়র্ক)-নিউইয়র্কে আস্তে আস্তে কমে যাচ্ছে ধূমপানের জায়গা। টাইমস স্কয়ার, সেন্ট্রাল পার্ক ও সমুদ্র-সৈকতে ধূমপান নিষিদ্ধ করতে যাচ্ছে শহর কর্তৃপক্ষ। সিটি মেয়র মাইকেল ব্লুমবার্গ গত বুধবার এ ঘোষণা দেন।তবে আইনটি কার্যকর করতে হলে আগে বিলটি সিটি কাউন্সিলে পাস করাতে হবে। মেয়র ব্লুমবার্গ ওইসব এলাকায় ধূমপান নিষিদ্ধ করার ব্যাপারে জোরালো অবস্থান নিয়েছেন। যাঁরা এসব স্থানে প্রকাশ্যে ধূমপান করবেন তাঁদের সর্বোচ্চ ২৫০ ডলার জরিমানা করা হবে।

ব্লুমবার্গ বলেন, ‘বিজ্ঞানের কথা স্পষ্ট। আপনি ঘরে থাকুন আর বাইরে থাকুন পরোক্ষ ধূমপানের ফলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হবেই। আজ আমরা এ ব্যাপারেই কিছু একটা করতে যাচ্ছি।’সিটি কাউন্সিলের স্পিকার ক্রিস্টিন কুইন বলেন, ‘আইনটি পাস হলে পরোক্ষ ধূমপানের ক্ষতির হাত থেকে বেঁচে গিয়ে নিউইয়র্কবাসী পার্কে বা সমুদ্রসৈকতে নিশ্চিন্তে হাঁটতে পারবে। আইনটি মানুষের জীবন বাঁচাবে এবং নিউইয়র্ক শহরকে একটি স্বাস্থ্যকর স্থানে পরিণত করবে।’ নিউইয়র্ক শহরের সমুদ্রসৈকতের দৈর্ঘ্য প্রায় ২২ কিলোমিটার। বিখ্যাত সেন্ট্রাল পার্কসহ শহরটিতে রয়েছে এক হাজার ৭০০ পার্ক ও খেলার মাঠ। নতুন আইনে টাইমস স্কয়ারের মতো জনপ্রিয় পর্যটন এলাকাসহ বিশেষ করে পায়ে হাঁটার জায়গাগুলোতে ধূমপান নিষিদ্ধ হবে। আইন অমান্যকারীদের ২৫০ ডলার পর্যন্ত জরিমানা করা হবে। প্রচণ্ডভাবে ধূমপানবিরোধী ব্লুমবার্গ একসময় ধূমপায়ী ছিলেন। বিরোধীদের প্রচণ্ড বাধা উপেক্ষা করে তিনি ২০০৩ সালে শহরের বার ও রেস্তরাঁগুলোয় ধূমপান নিষিদ্ধ করেন। টাইমস স্কয়ারে গাড়ি চলাচলও নিষিদ্ধ করেন ব্লুমবার্গ। এদিকে ব্লুমবার্গের এ ঘোষণায় বিরক্তি প্রকাশ করেছেন শহরটির ধূমপায়ীরা। এমনিতেই নিউইয়র্ক শহরের ধূমপায়ীদের এক প্যাকেট সিগারেট কেনার জন্য ১১ থেকে ১৫ ডলার খরচ করতে হয়। ধূমপায়ীদের অধিকার রক্ষায় কাজ করে এমন সংগঠন নিউইয়র্ক সিটি সিএলএএসএইচ-এর প্রতিষ্ঠাতা ও সাবেক পুলিশ কর্মকর্তা অড্রে সিল্ক জানান, কেউ ধূমপান করতে পারবে না_এমন ধারণা থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরোক্ষ ধূমপানে ক্ষতির পক্ষে এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তিনি বলেন, ‘আপনি কি ভাবতে পারছেন, পুলিশ সন্ত্রাসী খোঁজা বাদ দিয়ে টাইমস স্কয়ারের মতো জায়গায় কে কোথায় সিগারেটে টান দিচ্ছেন তা খুঁজে বেড়াচ্ছে?’ শহরের স্বাস্থ্যবিষয়ক কমিশনার টমাস ফারলে জানান, প্রতিবছর নিউইয়র্কে ধূমপানজনিত স্বাস্থ্য সমস্যায় সাড়ে সাত হাজার লোক মারা যায়।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি