নিউইয়র্কে প্রখ্যাত গণ সঙ্গীত শিল্পী ফকির আলমগীরের সঙ্গীত সন্ধ্যা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের জনপ্রিয় ও প্রখ্যাত গণ সঙ্গীত শিল্পী ফকির আলমগীরের একক সঙ্গীত সন্ধ্যা আগামী ১৭ ফেব্রুয়ারী রোববার। সঙ্গীত জগতে শিল্পীর ৫০ বছর উপলক্ষ্যে ফুলকলি ফাউন্ডেশন ইউএসএ এই সংবর্ধনা ও একক সঙ্গীত সন্ধ্যার অনুষ্ঠানের আয়োজন করেছে।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে ঐদিন সন্ধ্যা ৭টায় আয়োজিত ফকির আলমগীরের সংবর্ধনা ও একক সঙ্গীত সন্ধ্যা সফল করতে ফুলকলি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও সাংবাদিক বেলাল আহমেদ সকল প্রবাসীর সার্বিক সহযোগিতা কামনা এবং প্রবাসীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশের রাষ্ট্রীয় সম্মান ‘একুশে পদক’ ছাড়াও ‘ভাসানী পদক’ সহ একাধিক পদক পাওয়া ও বহু সম্মানে ভূষিত সঙ্গীত শিল্পী ফকির আলমগীর বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। ‘ও সখিনা গেসস কিনা ভূইলা আমারে’, ‘সান্তাহার’, ‘নেলসন ম্যান্ডেলা’, ‘নাম তার ছিলো জন হেনরী’, ‘বাংলার কমরেড বন্ধু’, ‘মায়ের এক ধার’, ‘দাম দিয়ে কিনেছি বাংলা’ প্রভৃতি বিপুল সংখ্যক জনপ্রিয় গানের শিল্পী ফকির আলগীরের জন্ম ১৯৫০ সালের ২১ ফেব্রুয়ারী। তার একাধিক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের