Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রথম আন্তর্জাতিক সুন্নাহ কনফারেন্স

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: November 12, 2019 | 8:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ১০ নভেম্বর প্রথম বারের মত অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সুন্নাহ কনফারেন্স। এই আন্তর্জাতিক সুন্নাহ কনফারেন্সের উদোক্ততা ও প্রধান সমন্বয়ক ছিলেন নিউইয়র্ক সানিসাইড মুসলিম সেন্টারের ইমাম জুবাইর রাশিদ। রবিবার বিকেল ৪টায় জ্যাকসন হাইটস হাটবাজার পার্টি সেন্টারে সুন্নাহ কনফারেন্সে সভাপতিত্ব করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মাওলানা মির্জা আবু জাফর বেগ।

কনফারেন্সে গুর“ত্বপূর্ণ দীনি বয়ান করেন আন্তর্জাতিক খ্যাতিমান বক্তা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ ফ্লোরিডা মাসজিদুল মোমিনীন ইমাম ও খতিব আল্লামা আব্দুল হাকীম আজাদী, ম্যানহাটন ইসলামিক কালচারাল সেন্টারের ইমাম ও খতিব শায়েখ সা’দ জালোহ, জ্যামাইকা মুসলিম সেন্টারের ডিরেক্টর ডঃ ইমাম শামছে আলী, মদিনা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট ইমাম শায়েখ মুফতি আবদুল মালেক, আসসাফা ইসলামিক সেন্টারের খতিব রফিক আহমেদ রেফাহী, আলনুর কালচারাল সেন্টারের প্রিন্সিপাল ইমাম মুফতি মোহাম্মদ ইসমাঈল, বাঙলা বাজার জামে মসজিদের ইমাম আবুল কাশেম ইয়াহইয়া, বিএমসিসি ইসলামিক স্কুলের প্রিন্সিপাল রশিদ আহমেদ, আল ইখলাছ ম্যাগাজিনের সম্পাদক আবু সালেহ মোহাম্মদ শোয়েইব। অতিথি ছিলেন এটর্নী মঈন চৌধুরী। আন্তর্জাতিক এই সুন্নাহ কনফারেন্সে মিডিয়া পার্টনার ছিল নিউইয়র্কে প্রথম বাঙলা ইসলামিক টেলিভিশন আইটিভি।

কনফারেন্স সমন্বয়কারির দায়িত্ব পালন করেন আজাদ বাকির, নুর“ল হাসান, নওশাদ হোসাইন, আমিনুল ইসলাম চৌধুরি, খাইর“ল ইসলাম খোকন ও রফিকুল ইসলাম।
আন্তর্জাতিক সুন্নাহ কনফারেন্সে নিউইয়র্ক ছাড়াও অন্যান্য ষ্টেটের ধর্মপ্রান মুসলিম নেতৃবৃন্দ অংশ নেন। নিউইয়র্কের ব্রংস, ব্রুকলীন, ম্যানহাটন, জ্যামাইকা ও জ্যাকসন হাইটসের মুসলিম সেন্টারের মুসল্লী ও ইমাম খতিবগণ কনফারেন্সে অংশ নেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV