Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা চলাকালে বিএনপি-জামায়াত সমর্থকদের সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: September 27, 2010 | 6:29 AM

নিউইয়র্ক থেকে এনাঃ নিউইয়র্কে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনা সমাবেশে যখন চলছিল তখন হোটেলের বাইরে সমাবেশ চলাকালে চারদলীয় জোট সমর্থকদের হোটেলের বাইরে রাস্তায় জামায়াত নেতাদের মুক্তিসহ রাজনৈতিক হয়রানি বন্ধের দাবিতে বড় ধরনের একটি সমাবেশ হয়।

 

 বাংলাদেশী আমেরিকান ক্যাবী এন্ড লিমো সোসাইটি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ, বাংলাদেশী আমেরিকান প্রফেসরস এসোসিয়েশন, তুই হাইজ্যাকার, ডক্টর্স ফোরাম অব নর্থ আমেরিকা, আমেরিকা-বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এবং বিএনপির সম্মিলিত উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট, যুগ্ম সাধারণ সম্পাদক ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান আকতার হোসেন বাদল, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সাঈদী মুক্তি আন্দোলনের প্রধান এম এ খালেক, আবু সামি সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা নূরল ইসলাম, হাফিজ জুলফিক চৌধুরী, দেলওয়ার হোসেন মজুমদার, আশরাফ হোসেন আকবর, জাকির আহমেদ, আবু ওবকায়দা, শহিদুল্লা কায়সার, আনিসুর রশীদ জমসেদ, অধ্যাপক ইসমাইল প্রমুখ। বক্তারা অভিযোগ করেন যে, মানবাধিকার বিরোধী আদালতের নামে বাকশালী আদালতে রাজনৈতিক প্রতিপক্ষকে শায়েস্তার গভীর ষড়যন্ত্র শুরু করেছে। এর বিরুদ্ধে প্রবাসীদের সোচ্চার হতে হবে। বক্তারা অবিলম্বে জামায়াত নেতাসহ সকল রাজনীনিকদের মুক্তির দাবিও জানিয়েছেন। এ সমাবেশের শ্লোগান ছিল, ফ্রি স্টাইলে নির্যাতন বন্ধ কর, রিমান্ডের নামে নির্যাতন বন্ধ কর, প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষা কর, ভারতীয় দালালরা হুশিয়ার সাবধান, ভারতের দালালী বন্ধ কর, করতে হবে, ফ্রি সাঈদী-ফ্রি নিজামী ইত্যাদি।

 
 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ