Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. গোলাপের সাথে প্রবাসীদের মতবিনিময় সভা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঐতিহাসিক সংবর্ধনা প্রদান করা হবে (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: September 23, 2021 | 4:20 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2691939264447377

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, এমপি’র সাথে প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রুকলীনের রাঁধুনী রেষ্টুরেন্ট পার্টি হলে গত ২২ সেপ্টেম্বর বুধবার রাতে নিউইয়র্ক ব্রুকলীন আওয়ামী লীগ ও চার্চ-ম্যাকডোনাল্ড আওয়ামীলীগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

নিউইয়র্ক ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুলের সভাপতিত্বে এবং ব্রুকলীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাসেম ও চার্চ-ম্যাকডোনাল্ড আওয়ামী লীগের সভাপতি ইসমত হক খোকনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সহ

সভাপতি ফজলুর রহমান, শামসুদ্দিন আজাদ ও লুৎফুল করিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, চন্দন দত্ত ও আব্দুর রহিম বাদশা, প্রচার সম্পাদক হাজী এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, কৃষি সম্পাদক আশরাফুজ্জামান, কার্যকরী সদস্য

শাহনারা রহমান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভাপপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, সহ সভাপতি এন আমিন, মাসুদ সিরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি মোর্শেদা জামান, আওয়ামী লীগ নেতা হাজী সফিকুল আলম, মোহাম্মদ হানিফ, তোফায়েল চৌধুরী, রমেশ নাথ, হাজী আবুল হাসেম, ডা. রবি, একেএম আলমগীর, জাহাঙ্গীর আলম, মজিবুল মাওলা, জুয়েল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।

আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আলমগীর ভূইয়া। এসময় বঙ্গবন্ধুসহ শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ড. আবদুস সোবহান গোলাপকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে সরকারের সফলতা ও উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে ড. গোলাপ উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সকল বাধা-বিঘœ অতিক্রম করে দেশের অর্থনীতির ভিতকে শক্তিশালী করে বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। তা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নের্তৃত্বের কারণেই সম্ভব হচ্ছে।

স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখা একমাত্র শেখ হাসিনার দ্বারাই সম্ভব। তিনি বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুখে হাসি ফোটাতে, দেশকে দারিদ্র মুক্ত, উন্নত সমৃদ্ধ করতে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে আওয়ামী লীগের বিকল্প নেই। বাংলাদেশে অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সকল দ্বিধা-বিভক্তি ভুলে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, জাতিসংঘের এবারের সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরবর্তী বিশ্ব পরিস্থিতিসহ রোহিঙ্গা সমস্যার সমাধানে জাতিসংঘ সহ বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ সহ এইসব সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা রাখছেন। অতীতের মতো এবারো প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর সফল হবে। জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগদানে যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবার ঐতিহাসিক নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে। এজন্য সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে।

ড. গোলাপ বলেন, বিএনপি, জামায়াত চক্র এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই প্রবাসেও ওরা সক্রীয়। বঙ্গবন্ধুর খুনী এবং যুদ্ধাপরাধী অবস্থান করছে এখানে। তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV