Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা শুভেচ্ছা (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: September 23, 2019 | 11:15 AM

https://www.youtube.com/watch?v=MFt4IDKDaEc&t=3s

ইউএসএনিউজঅনলাইন.কম : জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক আগমনে উৎসবমুখর হয়ে ওঠেছে যুক্তরাষ্ট্রে বাঙালী অধ্যুষিত নিউইয়র্ক। স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর রোববার বিকেলে ইত্তিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বড় সফরসঙ্গী দল নিয়ে জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী

শেখ হাসিনা। এর দেড়/দুই ঘন্টা আগ থেকে বিভিন্ন ব্যানার পোস্টার হাতে নিয়ে জেএফকে এয়ারপোর্টের ৪ নম্বর টার্মিনালের প্রবেশ দ্বারেই সমবেত হন আওয়ালীগ-বিএনপি’র হাজারো নেতা-কর্মী। তবে এবার আওয়ামী পরিবারের বিশাল উপস্থিতির কারণে স্বল্প সংখ্যক বিএনপি’র নেতা-কর্মীর বিক্ষোভ প্রদর্শনের অস্তিত্ব ম্লান হয়ে যায়। প্রায় দুইশত গজ দূরে ‘যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচির আওতায় বিএনপির ছোট্ট একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয় এয়ারপোর্ট পুলিশের বেষ্টনীতে। গত ১০ বছরের মধ্যে বিএনপির এটি ছিল সবচেয়ে কমলোকের সমাবেশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জেএফকে এয়ারপোর্টে স্বাগত জানাতে শতশত প্রবাসীর সমাগম ঘটে। পুলিশের সতর্ক প্রহরায় অনুষ্ঠিত এ স্বাগত সমাবেশ ‘বিশ্বনেতা শেখ হাসিনা-শুভেচ্ছা-স্বাগতম’ স্লোগানে প্রকম্পিত হয়। জাতিসংঘের ৭৪তম অধিবেশনে বাংলাদেশের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর এই আগমণ উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকেও আওয়ামী লীগ,

যুবলীগ এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা-কর্মীরা জড়ো হয়েছিলেন। নিজ নিজ সংগঠনের ব্যানারসহ নেতা-কর্মীদের বর্ণাঢ্য সমাবেশটি জয়-বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে প্রকম্পিত হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, স্টেট আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার নেতৃবৃন্দ পুরো কর্মসূচির সমন্বয় করেন। সম্মেলনের দাবিতে নেতা-কর্মীরা বিভক্ত থাকলেও দলীয় প্রধানকে স্বাগত জানানোর এ সমাবেশে পরস্পরের সহযোগী হয়েই টানা দু’ঘন্টার কর্মসূচি সম্পন্ন করেন।

এ স্বাগত সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ড. সিদ্দিকুর রহমান, ড. প্রদীপ রঞ্জন কর, ড. খন্দকার মনসুর, তোফায়েল চৌধুরী, হাজী সফিকুল আলম, এম এ জলিল, হাকিকুল ইসলাম খোকন, এম ফজলুর রহমান, শামসুদ্দিন আজাদ, লুৎফুল করিম, সৈয়দ বসারত আলী, আব্দুস সামাদ আজাদ, নিজাম চৌধুরী, আইরিন পারভিন, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, আব্দুর রহিম বাদশা, চন্দন দত্ত, এমএ সালাম, হাজী এনাম, মোহাম্মদ আলী সিদ্দিকী, কাজী কয়েস, দেওয়ান বজলু, মাহাবুর রহমান টুকু, সোলায়মান আলী, মিসবাহ আহমেদ, ফরিদ আলম, আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম, এমএ করিম জাহাঙ্গির, এ্যাড. শাহ মোঃ বখতিয়ার আলী, আবুল মনসুর, শাহানার রহমান,

হিন্দাল কাদির বাপ্পা, শরিফ কামরুল হীরা, আবদুল হামিদ, ইলিয়ার রহমান, আশরাফ মাসুক, মুজিবুর রহমান, জাকারিয়া চৌধুরী, শাহীন আজমল, রফিকুর রহমান, ইমদাদ চৌধুরী, নুরুল ইসলাম নজরুল, আবুল কাসেম, আব্দুল কাদের মিয়া, মোর্শেদা জামান, মমতাজ শাহনাজ, কপিল চৌধুরী, একেএম আলমগীর, সৈয়দ আতিকুর রহমান, শেখ আতিকুল ইসলাম, শিব্বির আহমেদ, জেড আই রাসেল, সাদেক, এন আমিন, এম এইচ মতিন, ওয়ালী হোসেন, শিমুল হাসান, সুবল দেবনাথ, ডিএম রনেল, নান্টু মিয়া, নাফিউর রহমান তুরান, মইদুর লস্কর জুয়েল, নাদের আলী মাস্টার, জেড এ জয়, জাহাঙ্গীর এইচ মিয়া, সিরাজুল ইসলাম, লিটু গাজী, সাবু মিয়া, সাখাওয়াত হোসেন চঞ্চল, সবিতা দাস, জুঁই ইসলাম, জাহাঙ্গির হোসেন, সাখাওয়াত বিশ্বাস, কাজী আজিজুল হক খোকন, জুয়েল আহমেদ, নুরুজ্জামান সর্দার, আব্দুল হাই জিয়া,

মোহাম্মদ হানিফ, কায়কোবাদ খান, জালালউদ্দিন জলিল, হোসেন সোহেল রানা, সুব্রত তালুকদার, তারেকুল হায়দার চৌধুরী, শেখ জামাল হুসেন, সেবুল মিয়া, হুমায়ূন চৌধুরী, ইফজাল চোধুরী, রাহিমুজ্জামান সুমন, রিন্টু লাল দাস, নাফিকুর রহমান তুরান, রেজা আব্দুল্লাহ স্বপন, নুরুল ইসলাম মিলন, আবুল বাশার মিলন, জামাল আহমেদ, মনির উদ্দিন, শোহেব আহমেদ, মিজানুর রহমান চৌধুরী, রবিউল ইসলাম, মকবুল হোসেন তালুকদার, দেলোয়ার হোসেন, আতাউর রহমান তালুকদার, ওমর ফারুক, গিয়াস উদ্দিন বিশ্বাস, রকিব

হোসেন, মাসুদ হোসেন সিরাজি, মুজিবুর সর্দার, আবদুল মুহিত, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, প্রফেসর ওয়াজি উল্লাহ, এমএ আওয়াল, আশরাফ উদ্দিন, মঞ্জুর চৌধুরী, জহিরুল ইসলাম, নাদের আলী মাস্টার, মো. মাঈনুদ্দিন, হেলাল মাহমুদ, মোল্লা মাসুদ, বিএম জাকির হোসেন, বিউটি, রোমানা আক্তার, ফরিদা আরভি, মিনা ইসলাম, শারমিন আক্তার, আফরোজা, আক্কাস আলী, খন্দকার জাহিদুল ইসলাম, হুমায়ূন কবির, মো. আলিম উদ্দিন, শ্যামল কান্তি,

আমিনুল ইসলাম কলিন্স, আবুল হোসেন, সালেহ শফিক গেন্দা, রুবাইয়া শবনম প্রিয়া, এটিএম মাসুদ, এটিএম আলম, শেখ সেলিম, ফারুক হোসেন, ইকবাল ইউসুফ, আবু তাহের বীর প্রতিক, মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল হক, আব্দুস সালাম প্রমুখ। স্বাগত সমাবেশে আরো ছিলেন জাসদের আব্দুল মোসাব্বির, নূরে আলম জিকু সহ নেতৃবৃন্দ।

এদিকে, এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা। এরপর শেখ হাসিনার গাড়ি বহর সরাসরি জাতিসংঘ সংলগ্ন হোটেল প্যালেসে গমন করে। সেখানে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন। এই হোটেলেই অবস্থান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশ্য তার সফরসঙ্গির অধিকাংশই ওঠেছেন হোটেল গ্র্যান্ড হায়াতে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV