নিউইয়র্কে প্রবাসী উল্লাপাড়া এসোসিয়েশন অব ইউএসএ’র বনভোজন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাস জীবনের সব ব্যস্ততাকে ছুঁড়ে ফেলে আনন্দ-উদ্দীপনার মধ্যদিয়ে হয়ে গেল প্রবাসের অন্যতম সংগঠন প্রবাসী উল্লাপাড়া এসোসিয়েশন অব ইউএসএ ইনকের বনভোজন ও ঈদ পুনর্মিলনী। গত ১৫ জুলাই সোমবার প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি নিউইয়র্ক এফডিআর স্টেট পার্কে খোলা আকাশের নীচে মনোরম পরিবেশে বনভোজন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। সংগঠনের সদস্য ও তাদের পরিবারবর্গ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে নিউইয়র্ক সিটি থেকে ৮০ কিলোমিটার দুরে ভ্রমণে যায় এই প্রবাসী উল্লাপাড়াবাসী।

বনভোজন স্পটে পৌঁছে তাঁরা আনন্দে উদ্বেলিত হয়ে উল্লস প্রকাশ করেন আর নয়ন ভরে দেখে নেন প্রকৃতির বুকে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা ও প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য্য। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বনভোজন কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো: নাজমুল হোসাইন। এ পর্র্বে স্বাগত বক্তব্য রাখেন বনভোজন কমিটির আহবায়ক মো: মতিউর রহমান, সদস্য সচিব মো: আবু আনছার সরকার মিঠু।

সংগঠনের সভাপতি তানজিল আহমেদ আরিফ ও সাধারণ সম্পাদক মো: রুবেল হাসান মুন্সীর পরিকল্পনায় বনভোজনের কার্যক্রম চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বনভোজনে প্রধান অতিথি ছিলেন সেবাকর্মে আদর্শে অনুপ্রাণিত নর্থবেঙ্গল ফাউন্ডেশনের চলমান প্রক্রিয়ার সহানুভবতার এক সোনালী অধ্যায়ের প্রতিক রাফেল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাবেক সভাপতি আতোয়ারুল আলম, প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতির সভাপতি মো: ইরশাদুল হক রোকনী, সাবেক সভাপতি সাইফুল বারী সফি, জেবিবিএর সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান কামরুল, জেবিবিএর যুগ্ম সাধারণ সম্পাদক মো: আবুল কাসেম, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ, প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফ লেবু। আকষর্ণীয় র্যাফেল ড্র প্রথম পুরস্কার ল্যাপটপের স্পন্সর করেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশন, ২য় পুরস্কার ৫৫ ইঞ্চি টিভি জেবিবিএ, ৩য় পুরস্কার ফ্রীজ প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি। লেখাপড়া কৃতিত্বের সহিত উত্তীর্ণ হওয়ার কারণে সংগঠনের পক্ষ থেকে শিক্ষামূলক এওয়ার্ড প্রদান করা হয় তাহমীদ আহমেদ ও তানজাম ইয়াসকে। সংগঠনের সাধারণ সম্পাদক মো: রুবেল হাসান মুন্সী ও সভাপতি তানজিল আহমেদ আরিফ প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের কাছে কিছু কবর স্থান কেনার সহযোগিতা চান। সবশেষে বনভোজনের প্রধান উপদেষ্টা মো: আব্দুল খালেক, সংগঠনের স্থায়ী পরিষদের পরিচালক আলহাজ্ব মো: আবু জাফর সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে বনভোজন ও ঈদ পুনর্মিলনী ২০১৯ এর সমাপ্তি ঘোষণা করেন।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’