Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রবাসী নরসিংদী জেলা সোসাইটির নতুন কমিটি : সভাপতি আশরাফ, সাধারণ সম্পাদক বাবুল

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: April 6, 2019 | 11:12 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাসী নরসিংদী জেলা সোসাইটি নতুন কমিটি গঠণ করা হয়েছে। নতুন কমিটির সভাপতি আশরাফ উদ্দিন সাধারণ সম্পাদক আবুছাইন আখতার (বাবুল) পুন:নির্বাচিত হয়েছেন। গত ৩১ মার্চ জ্যামাইকা কিং কাবাব পার্টি হলে সাধারণ সভায় নুতন কমিটির কমিটির নাম ঘোষণা করা হয়। এর আগে সাধারণ সভা সভাপতি আশরাফ উদ্দিন সাধারণ সম্পাদক আবুছাইন আখতার (বাবুল) এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভা সোসাইটির গঠনতন্ত্র অনুমোদন, নির্বাচন কমিশন, ২০১৯-২০২০ সালের কার্যকরী কমিটি গঠন ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে আলোচনা হয়। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের নির্বাচিত হন । প্রধান নির্বাচন কমিশনার জাকির খান, অপর নির্বাচন সদস্য হল ইঞ্জিনিয়ার কাজী হাবিবুর রহমান ও নূরুজ্জামান আলী। নির্বাচন কমিশন উপস্থিত সকলের সাথে পরামর্শ করে সভাপতি পদে আশরাফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক আবুছাইন আখতার (বাবুল) এর নাম প্রস্তাব করলে কন্ঠভোটে তার পাশ হয়। স্বল্প সময়ের মধ্যে পূণাঁঙ্গ কমিটি গঠন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন, প্রদীপ মালাকার, আলমগীর হোেসন, শামীম গফুর, খোকন সাহা, এম এ কাইয়ূম, প্রীতম সাহা, সফিকুর রহমান, গোলাম ফারুক, মুসফিকুজ্জামান ভূইঁয়া, সঞ্জিত সাহা, সন্তোষ সাহা, মজিদ সাহা, মজিদ ভূইঁয়া, মো: নূরুল আমিন, নারায়ন আচার্য্য, কাজী কামরুজ্জামান, মো: জয়নাল আবেদীন ভূইয়া, রঞ্জিন সাহা, নূরুজ্জামান আলী, ইসমাইল হোসেন, মো: মাহফুজ, সবুজ মিয়া, আরফত আলী, ইয়াছিন মিয়া, শাহপরান মিয়া, মো: রাশিদুল কবির সজল, রুবেল সরকার, আরিফ মিয়া, রাব্বী হাসান, মোশাররফ হোসেন, শরফত আলী, মো: মোফাজ্জল হোসেন, মো: মাশুক মিয়া, মো: আসাদ উজ জামান, আবুল কালাম সেলিম, শৈবাল সাহা, ইব্রাহিম মিয়া, জাহাঙ্গীর আলম, মো: নূরুল ইসলাম, আমিনুল, ডা: তজিুল ইসলাম, কাজী হাবিবুর রহমান, সাইয়্যেদ সুরুজ্জামান, আব্দুল গাফ্ফার ভূইয়া, মোহাম্মদ এম রহমান, মো: মাহবুবুল আলম, সৈয়দ শাহিনুর, শাহাদাত হোসেন খান, ফিরোজ আহমেদ, আলফাজ উদ্দিন, রাহিমা বেহম, শরিফুল ইসলাম খোকন প্রমুখ। আলোচনা শেষে পুরাতন কমিটি নতুন কমিটিকে দায়িত্ব হস্তান্তর করেন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসী নরসিংদী বাসীর কল্যাণে আমরা এক ও অভিন্ন। তারা সংগঠনের কল্যাণে প্রবাসী নরসিংদীবাসীকে সদস্য হওয়ার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ