নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশী বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশী বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন হয়েছেন। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস এলাকায় শুক্রবার অপরাহ্নে বাংলাদেশী পরিবারে এই মর্মান্তিক হত্যাযজ্ঞ ঘটে। পুলিশ জানায়, ২৪ বছর বয়েসী ভাইয়ের উপর্যুপরি ছুরিকাঘাতে প্রচন্ড রক্তক্ষরণে মারা গেছে শ্যন সরকার (২১)।
বড় ভাইকে (২৪) পুলিশ অকুস্থল থেকে গ্রেফতার করেছে। তবে শনিবার রাত পর্যন্ত তার বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে কর্তৃপক্ষ তার নাম প্রকাশ করেনি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিরাজগঞ্জ জেলা সদরের সন্তান আব্দুস সালাম সরকার ৪৫ বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছেন। কিন্তু গ্রীণকার্ড পাননি এখন পর্যন্ত। স্ত্রী এবং নিউইয়র্কে জন্মগ্রহণকারি ৩ পুত্র নিয়ে ৪৪১৫-৭৪ স্ট্রিটে অবস্থিত এপার্টমেন্টে বাস করেন আব্দুস সালাম (৬৭)।
প্রতিবেশীরা জানান, সালামের মেঝ ছেলে শ্যন সরকার হাই স্কুল পাশ করতে পারেনি। হয়ে পড়ে মাদকাশক্ত। মাঝেমধ্যেই শ্যন মাতাল হয়ে বাসায় ফিরে মা-কে অকথ্যভাষায় গালাগালি ছাড়াও মারধর করে আসছে। ৭ জানুয়ারি শুক্রবার বেলা ২টা ২০ মিনিটে শ্যন সরকারের বখে যাওয়া নিয়ে মায়ের সাথে ঝগড়া শুরু করেন জ্যেষ্ঠ পুত্র। তা দেখে শ্যন সরকার এগিয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে কীচেন থেকে ছুরি এনে শ্যন সরকারের গলা ও ঘাড়ে ছুরিকাঘাত করেন বড়ভাই। মারাত্মকভাবে আহত হয় শ্যন। খবর পেয়ে এ্যাম্বুলেন্সসহ পুলিশ এসে শ্যনকে নিকটস্থ এলমহার্স্ট হাসপাতালের জরুরী বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর বড় ভাইকে পুলিশ গ্রেফতার করে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি