Wednesday, 17 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রবাসী মতলব সমিতির নতুন কমিটি

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: January 24, 2020 | 11:38 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে প্রবাসী মতলব সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। গত ১৯শে জানুয়ারী রবিবার জ্যাকসন হাইটস্থ পুতুল ড্রাইভিং স্কুলে সমিতির বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়। প্রবাসী মতলব সমিতি ইন্ক এর প্রতিষ্ঠাতা সভাপতি সাকিল মিয়ার সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক মিঞা ওবায়েদুর রহমানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রবাসী মতলব সমিতির বিশিষ্ট্যজনদেও মধ্যে উপস্থিত ছিলেন সমিতি উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ সাইদ, প্রাক্তন উপদেষ্টা মো: আক্তার হামিদ, প্রতিষ্ঠাতা মো: কবির রতন, গোলাম সারোয়ার দুলাল, শাহাদাৎ হোসেন মো: ফয়েজ উল্লাহ প্রমুখ। আলোচনায় প্রবাসী মতলব সমিতি ইন্ক এর নতুন কার্য্যকরী কমিটি গঠন নিয়ে বিষদ আলোচনা পর্যলোচনা করা হয়।

পরবর্তিতে সমিতির গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৮ এর বিধি মোতাবেক বর্তমান কার্যকরী কমিটির সভাপতি সাকিল মিয়া উপস্থিত প্রতিষ্ঠাতাদেরকে নতুন কমিটি গঠনের জন্য দায়িত্ব প্রদান করেন। প্রতিষ্ঠাতারা আলোচনা করে সাইদ ইঞ্জিনিয়ারকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করেন। নির্বাচন কমিশনগন উপস্থিত সদস্যদের কাছ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য প্রার্থীতা আহবান করলে সভাপতি ও সম্পাদক পদে ২ জন করে প্রার্থীর নাম আসে।

সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদন মিঞা ওবায়েদুর রহমানকে  প্রস্তাব করেন বর্তমান সভাপতি সাকিল মিয়া, সমর্থন করেন সাংগঠনিক সম্পাদক মো: নাজির উদ্দিন পাটোয়ারী। অপর প্রার্থী মো: রবিউল আলম এর নাম প্রস্তাব করেন সমিতির সাধারণ সদস্য নিয়াজ মোঃ নাজমুল এবং সমিতির আজীবন সদস্য মোঃ আব্দুল মালেক সমর্থন করেন ।

সাধারণ সম্পাদক পদে নাজির উদ্দিন পাটোয়ারী নিজে প্রার্থীতা ঘোষণা করেন এবং ভবতোষ চন্দ্র সাহাকে সাধারণ সম্পাদকের জন্য প্রস্তাব করেন সংগঠনের ক্রীড়া সম্পাদক এস.এম. হাবিবুর রহমান, সমর্থন কনের ফারুক হোসেন পাটোয়ারী। পরবর্তী রবিউল আলম ও নাজির উদ্দিন পাটোয়ারী নিজ নিজ প্রার্থীতা প্রত্যাহার করে অপর প্রার্থীকে সমর্থন জানালে নির্বাচন কমিশন মিঞা ওবায়েদুর রহমানকে সভাপতি ও ভবতোষ চন্দ্র সাহাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করেন। এছাড়া আগামি ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV