Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রবাসী মতলব সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: April 20, 2022 | 3:01 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে গত ১৬ ই এপ্রিল ২০২২ শনিবার প্রবাসী মতলব সমিতি ইন্ক এর ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইফতার ও দোয়া মাহফিল প্রস্তুতি কমিটির আহবায়ক মিয়ান ওবায়েদুর রহমান লিটন। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারন সম্পাদক মো: নাজির উদ্দিন পাটওয়ারী (সোহেল)।

শুরুতে কমিউনিটির পরিচিত মুখ মো: আমান উল্লাহ আমান কোরআন তেলওয়াত করেন। বক্তব্য রাখেন সমিতির সভাপতি মো: রবিউল আলম। ওয়াজ, মিলাদ ও দোয়া পরিচালনা করেন রূপসী চাঁদপুর ফাউন্ডেশন এর সভাপতি হযরত মাওলানা মাসুম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ও বিশিষ্ট সার্জন চিকিৎসক ডা: এনাম আহমেদ, সহ-সভাপতি মিয়া মো: দুলাল, সাধারন সম্পাদক মো: জাহাঙ্গীর আলম সরকার, বাংলাদেশ সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার মো: ইউনুছ সরকার, প্রবাসী মতলব সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা কবির রতন, প্রধান উপদেষ্টা ফারুক হোসেন মজুমদার, প্রতিষ্ঠাতা সদস্য ফয়েজ উল্ল্যাহ মিয়া, সমিতির উপদেষ্টা মানিক মিয়া, আজম কাদরি, সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো: শাকিল মিয়া, সাবেক সাধারন সম্পাদক ভবতোষ চন্দ্র সাহা, ফারুক পাটওয়ারী, সরোয়ার হোসেন ফারুকি, জয়নাল আবেদীন, মো: হাবিবুর রহমান, ইমন পাটওয়ারী, আবু সুমন, কামরুল আমিন সুমন, আল-আমিন হাওলাদার সহ সমিতি সদস্য ও নিউইয়র্কে বসবাসরত মতলব উত্তর ও দক্ষিন উপজেলার প্রাবাসীরা। শেষে সারা পৃথিবীর শান্তি কামনা করে বিশ্বের সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ