নিউইয়র্কে প্রবাসী শিল্পীদের উদ্যোগে সাংস্কৃতিক ব্যক্তিত্ব নূর বর্ষণ সংবর্ধিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বসবারত প্রবাসী বাংলাদেশী শিল্পীদের উদ্যোগে সংবর্ধিত হলেন প্রবাসের পরিচিত মুখ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নূর ইসলাম বর্ষণ। গত ২৪ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় হয় নূরুল ইসলাম বর্ষণকে। এছাড়া শিল্পদের পক্ষ থেকে তাকে প্ল্যাক দিয়ে এবং উত্তরীয় পড়িয়ে সম্মানিত করা হয়। খবর ইউএনএ’র।

বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবীণ প্রবাসী নাসির আলী খান পল, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, বিশিষ্ট গীতিকার জীবন চৌধুরী,

বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদার, শিল্পী আনোয়ার খান, ডা. নার্গিস রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ফাহাদ সোলায়মান, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট একেএম

রফিকুল ইসলাম, সেলিম রেজা, অনুষ্ঠানের আহ্বায়ক মনিকা রায় সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভেচ্ছ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বিশিষ্ট কবি এবিএম সালেহউদ্দীন।

অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে নূর ইসলাম বর্ষণ বলেন, প্রবাসের শিল্পীদের কাছ থেকে পাওয়া এই সংবর্ধনা আমার জীবনের পরম পাওয়া। আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। প্রবাসীদের ভালোবাসায় নতুন জীবন ফিরে পেয়েছি। এজন্য তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষে ছিলো সঙ্গীতানুষ্ঠান। এতে শিল্পী মিলন কুমার রায়ের নেতৃত্বে প্রবাসের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন আনোয়ার খান, শাহরীন সুলতানা, শাহ মাহবুব।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests