Thursday, 23 July 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি ইউএসএর মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: May 27, 2021 | 3:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক এর আহ্বায়ক কমিটির সাথে বিগত কার্যকরী কমিটির কর্মকর্তা, উপদেষ্টা ও সাধারণ সদস্যদের মতবিনিময় সভা গত ২২শে মে শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। আহবায়ক মোহাম্মাদ আলামিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ রুহুল আমিন সরকারের পরিচালনায় এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মো: সাইফুল বারী সফি, মো: মোমিনুর রহমান মোমিন ও উপদেষ্টা মো: আলী আনোয়ার ইজাজ প্রমুখ। প্রাক্তন কোষাধ্যক্ষ মো: সাইফুল ইসলাম পবিত্র কোরান থেকে তেলাওয়াত ও সদস্য গণেশ চৌধুরী গীতা পাঠ করেন।

সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সভায় প্রস্তাবিত খসড়া গঠনতন্ত্র পাঠ করেন যুগ্ম আহ্বায়ক মোমিনুর রহমান। সভায় সদস্য সংগ্রহ প্রক্রিয়া, সম্ভাব্য সদস্য ফি, সময় সীমা, আগামী সাধারণ সভা ও নির্বাচন নিয়ে আলোচনা হয়। তারা ভবিষ্যতে আহবায়ক কমিটির সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সকল প্রকার সহযোগীতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য পঞ্চাশ ডলার সদস্য ফি ধার্য করা হয় এবং ২২শে মে থেকে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়। সেই সাথে নতুন ও নবায়নকৃত সদস্যদের নিয়ে সাধারণ সভা আয়োজন এবং এই সাধারণ সভায় প্রস্তাবিত খসড়া গঠনতন্ত্র অনুমোদনের জন্য উপস্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুমোদিত গঠনতন্ত্রের ভিত্তিতেই আগামি নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সর্বসম্মতিক্রমে সমিতির পক্ষ থেকে বার্ষিক বনভোজন আয়োজনেরও সিদ্ধান্ত গ্রহণকরা হয়।
করোনা ভাইরাস ও অন্যান্য রোগে সম্প্রতি মৃত্যুবরণকারী প্রবাসী সিরাজগঞ্জবাসী সহ অন্যদের রুহের মাগফেরাত কামনা করে ও তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
এই প্রথম বারের মতো মহিলা সদস্যদেও উপস্তিতিতে বিগত কার্যকরী কমিটির সিংহভাগ কর্মকর্তা, সাধারণ সদস্যদের এই মতবিনিময় সভা সিরাজগঞ্জ জেলাবাসীর মিলন মেলায় পরিণত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV