Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র বর্ণিল অভিষেক (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: February 26, 2022 | 2:59 PM

https://www.facebook.com/USANewsNY/videos/987243642201017

https://www.facebook.com/USANewsNY/videos/719254929454781

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি ইউএসএ’র নতুন কমিটির অভিষেক। গত ২৩ ফেব্রুয়ারী বুধবার রাতে কুইন্স প্যালেস আয়োজিত এ অনুষ্ঠানে ছিল বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনাও। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নতুন কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ সাইফুল ইসলাম। এসময় নির্বাচন কমিশনার রাশেদ মান্নান ফয়সাল এবং গণেশ চৌধুরীও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী ও স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিব, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই (জেবিবিএ)’র সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, (জেবিবিএ)’র সহ সভাপতি মো. আলম নমি ও মোহাম্মদ আজাদ, পাবনা অয়েলফেয়ার এসোসিয়েশনের

সভাপতি এটিএম কামাল পাশা, আয়োজক সংগঠনের বিদায়ী সভাপতি মোঃ ইরশাদুল হক রোকনী, বিদায়ী সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ লেবু, সাবেক সভাপতি মোহাম্মদ আলামিন, মোঃ সাইফুল বারী শফি, মোঃ রুহুল আমিন সরকার, মোঃ মহিউল ইসলাম মনি, মোঃ হাসান বিন নোমান রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনের কর্মকর্তা মোহাম্মদ কাসেম, মোঃ আব্দুর রউফ লেবু, এস এম নাদীর উজ্জ্বল প্রমুখ।

অভিষিক্তরা হলেন : সভাপতি মোঃ কামরুজ্জামান (কামরুল), সি: সহ-সভাপতি মোঃ আব্দুর রউফ লেবু, সহ সভাপতি এস এম নাদীর উজ্জ্বল, এনাম এলাহী তরফদার (আরিফ) ও মোঃ এহতেশামুল হক রোকনী, সাধারণ সম্পাদক মোঃ আহম্মাদ শরীফ খান (মৌসুমী), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহরুল ইসলাম (সুজন), সহ -সাধারণ সম্পাদক মোঃ রুবেল হাসান মুন্সি, সাংগঠনিক সম্পদক মোঃ জাকারিয়া সরকার, কোষাধ্যক্ষ মোঃ রেজাউল বারী, সহ কোষাধ্যক্ষ মোঃ

হালিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাহমুদুল হাসান (মার্ক). সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদিকা রেদওয়ানা বিনতে রাজ্জাক (সেতু), সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদিকা মোছাঃ জেসমিন মান্নান মিতা, ক্রীড়া সম্পাদক মোঃ মোমিন মানিক, সহ ক্রীড়া সম্পাদক মোঃ জহরুল ইসলাম টিপু, মহিলা সম্পাদিকা মোছাঃ মাকসুদা বারী তুহিন, সহ মহিলা সম্পাদিকা মোছাঃ জান্নাতুল ফেরদৌস লিপি, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ হাবিব, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম খান (শফিক), কার্যকরী সদস্য মোঃ খান হোসেন বিপু, হাসান বিন নোমান (রাসেল), মোঃ মহিউল ইসলাম (মনি), মোঃ মাসুদ রানা, মোঃ ইসলাম (শফি), মোহাম্মদ কাসেম, অনু হামিদ, দেবব্রত সাহা (দেবু), সেলিম রেজা ও মোঃ ফজলুল বারী।
শপথ নেয়ার পর নবনির্বাচিত সভাপতি মোঃ কামরুজ্জামান (কামরুল) ও সাধারণ সম্পাদক মোঃ আহম্মাদ শরীফ খান (মৌসুমী) সকলের সহযোগিতা কামনা করে বলেন, আমরা প্রবাসী সিরাজগঞ্জবাসীর সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

তাদের শুভেচ্ছা বক্তব্যে প্রবাসী সিরাজগঞ্জবাসীর স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেন। তারা বলেন, আমাদের আমরা গভীরভাবে কৃতজ্ঞ।

সবশেষে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে সঙ্গীত পরিবশেন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব ও রোখশানা মির্জা। অনুষ্ঠানে প্রবাসী সিরাজগঞ্জ জেলাবাসী ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV