Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রবীণ প্রবাসী আলাল আহমদের দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: February 17, 2021 | 11:43 PM

ইউএসএনিউজঅনলাইন.কম: জালালাবাদ এসোসিয়েশন এর সাবেক উপদেষ্টা ইকবাল আহমেদ মাহবুব ও সাংগঠনিক সম্পাদক মানিক আহমদের বড় ভাই আলাল আহমদের দাফন সম্পন্ন হয়েছে। নিউইয়র্কে ম্যানহাটানের বাসিন্দা প্রবীণ প্রবাসী ছাতক সমিতি ও সুনামগঞ্জ সমিতির প্রাক্তন সদস্য আলহাজ আলাল আহমদ গত গত ১৪ ফেব্রুয়ারি রোববার দুপুর ১২ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াাইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর দেশের বাড়ি সিলেটের ছাতক উপজেলার নুরুল্লাপুর গ্রামে।
ইকবাল আহমেদ মাহবুব জানান, আলাল আহমদ রোববার ব্রুকলীন হসপিটাল সেন্টারে ভ্যাকসিন নেয়ার জন্য যাওয়ার পথে তার ছেলের গাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। সাথে সাথে এম্বুলেন্স কল করা হলে তাকে হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মরহুম আলাল আহমদের নামাজে জানাজা গত সোমবার বাদ যোহর আসসাফা ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের মামাত ভাই আসসাফা ইসলামিক সেন্টারের সাধারণ সম্পাদক মুফতি লুৎফুর রহমান কাসেমী। এতে বিপুল সংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু -বান্ধব, কমিউনিটি নেতৃবৃন্দ অংশগহণ করেন। মঙ্গলবার সকাল ১১টায় নিউজার্সীতে আসসাফা ইসলামিক সেন্টারের নিজস্ব কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

মরহুমের ছোট ভাই বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, ছাতক সমিতির প্রাক্তন সভাপতি, আসসাফা ইসলামিক সেন্টারের ট্রাস্টিবোর্ড সদস্য ইকবাল আহমদ মাহবুব তার বড় ভাই আলাল আহমদের মৃত্যুতে যারা শোক ও সমবেদনা জানিয়েছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV