Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: May 13, 2019 | 9:56 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি)’র ইফতার মাহফিলে বহুজাতিক এ সমাজে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে গঠনমূলকভাবে উপস্থাপনের সংকল্প ব্যক্ত করা হয়। ১২ মে রোববার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে এই মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।


উত্তর আমেরিকায় পেশাজীবী সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ‘এবিপিসি’র সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসারের সভাপতিত্বে এ মাহফিলের সমন্বয় ঘটান সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। প্রেসক্লাবের সদস্য-কর্মকর্তা ছাড়াও বিশিষ্টজনদের মধ্যে ছিলেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূরএলাহি মিনা, ফোবানার নির্বাহী সচিব জাকারিয়া চৌধুরী, জেবিবিএর সভাপতি ও নিউইয়র্ক ইন্স্যুরেন্সের প্রেসিডেন্ট শাহনেওয়াজ, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারি, প্রচার সম্পাদক শুভ রায়, সাংস্কৃতিক সম্পাদিকা উইলি নন্দি, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, লেখক-কলামিস্ট শিতাংশু গুহ এবং ড. পার্থ ব্যানার্জি, প্রেস ক্লাবের নির্বাচন কমিশনের সদস্য মিশুক সেলিম এবং জাহেদ শরিফ, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও চলচ্চিত্র প্রযোজক জসীম উদ্দিন, বরিশাল সমিতির প্রধান লুৎফর রহমান লাতু, সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব জাফরউল্লাহ, এটিএম রানা, এটিএম মাসুদ, কমিউনিটি এ্যাক্টিভিস্ট জামান তপন, আলিম খান, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক কানু দত্ত, নির্বাহী সদস্য আজিমউদ্দিন অভি,,মোহাম্মদ হোসেন দিপুৃ প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ