Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ফরিদপুর জেলা সমিতি ইউএসএ’র নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক, পিঠা উৎসব ও সাংস্কৃতিক পরিবেশনা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: February 28, 2023 | 10:00 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন ফরিদপুর জেলা সমিতি ইউএসএ’র নতুন কমিটির অভিষেক। গত ২৬ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে পিঠা উৎসবের পাশাপাশি পরিবেশিত হয় জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের ভাইস কন্সাল আসিফ উদ্দিন আহমেদ। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পিঠা উৎসব উদ্বোধন করেন বিশেষ অতিথি নিউইয়র্ক সিটির কুইন্স কাউন্টি সিভিল কোর্ট জাজ এটর্নী সোমা সাঈদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুজিবুল হাসান, মোহাম্মদ আলী সিদ্দিকী, আতিয়ার রহমান, মো. মনিরুল ইসলাম লাব্বু, আবুল কালাম আজাদ, লুৎফর রহমান বাবলু, আারফুজ্জামান মোরøা, দিলিপ কুমার রায় প্রমুখ।
আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত হয় সমিতি’র নতুন কমিটি। কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা মুজিবুল হাসান।
জাকজমকপূর্ণ পরিবেশে ফরিদপুরবাসীসহ নিউইয়র্কের নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি এস এম লুৎফর রহমান বাবলু এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মো. ইমরোজ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপদেষ্টা পরেশ শাহা।
নবনির্বাচিত কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন শপথে। সমিতির সভাপতি মো. ইমরোজ হোসেন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন ফরিদপুরবাসীর স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেন। তারা বলেন, আমাদের প্রধান কাজই হবে ফরিদপুরবাসীর যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী চন্দন চৌধুরী ও হাডসন রিভার ব্যান্ড’র শিল্পীবৃন্দ। ব্যান্ডের সদস্যদের মধ্যে ছিলেন সৈয়দ ফয়েজ (ভোকাল), আহমেদ টিটু (গীটার ও ভোকাল), জোসেফিন মিষ্টি (ভোকাল), আব্দুল কাদের (হ্যান্ডসনিক) ও জুয়েল (কিবোর্ড)। শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা গভীর রাত পর্যন্ত দারুণভাবে উপভোগ করেন দর্শক-শ্রোতারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV