নিউইয়র্কে ফান্ডরেইজিং অনুষ্ঠানে কংগ্রেসম্যান প্রার্থী রশীদ মালিক : হিলারিই হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট
নিউইয়র্ক : মার্কিন কংগ্রেসম্যান নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী বাংলাদেশি আমেরিকান ড. রশীদ মালিক তার সমর্থনে নিউইয়র্কে আয়োজিত এক ফান্ডরেইজিং অনুষ্ঠানে বলেন, ৮ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনই বিজয়ী হবেন। অনুষ্ঠানে তিনি নিজেও জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। মঙ্গলবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এ ফান্ডরেইজিং ডিনারের আয়োজন করে নিউইয়র্ক সিটি ডেমোক্রেটিক এলায়েন্স।

সংগঠনের সভাপতি হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মূলধারার রাজনীতিবিদ মোর্শেদ আলম, পিপলস এন টেকের প্রধান নির্বাহী আইটি বিশেষজ্ঞ প্রকৌশলী আবু বকর হানিপ, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশনের (জেবিবিএ) সভাপতি জাকারিয়া মাসুদ জিকো, ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার মাস্টার্স অব ল, এটর্নী মঈন চৌধুরী, মান্নান সুপার মার্কেটের সিইও বিশিষ্ট ব্যবসায়ী সাঈদ রহমান মান্নান, ডা খন্দকার মাসুদুর রহমান, বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর আনোয়ার হােসেন, ড. বদরুল খান, রিয়েল এস্টেট ব্যবসায়ী অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, সি এন্ড টি হোম কেয়ারের সিইও মারি গ্যালিয়াস, সংগঠনের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান প্রমুখ। সঞ্চালক ছিলেন সাংবাদিক আশরাফুল হাসান বুলবুল।

অনুষ্ঠানে ড. রশীদ মালিক হিলারিকে প্রেসিডেন্ট হিসেবে জয়যুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচনের দিন সবাই যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন তা নিশ্চিত করতে হবে। আমেরিকা বদলাতে হলে, শান্তি বজায় রাখতে হলে হিলারির বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে হাসানুজ্জামান হাসান ড. রশীদ মালিককে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
নির্বাচনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য জর্জিয়ার ডিসট্রিক্ট-৭ আসন থেকে মার্কিন কংগ্রেসের সদস্য পদে ড. রশীদ মালিক বিজয়ী হলে তিনিই হবেন একমাত্র বাংলাদেশি আমেরিকান কংগ্রেসম্যান।

উল্লেখ্য, ড. রশীদ মালিক গত ২০১০ সালে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে জর্জিয়া স্টেট হাউজ অব রিপ্রেজেন্টেটিভ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এরপর ২০১২ সালে জর্জিয়া স্টেট সিনেটর পদেও দ্বিতীয়বার প্রার্থী হন। কিন্তু একবারও জয়ী হতে পারেননি। তবে এবার ডেমোক্রেটিক পার্টি তাকে স্টেট নির্বাচনের পরিবর্তে ইউএস কংগ্রেস নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনীত করেছে।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ