Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ফাহিম সালেহ স্মরণে ভার্চ্যুয়াল প্রার্থনা সভা: বিশ্বে বাংলাদেশ ও আমেরিকার আইটি জগতকে আলোকিত করেছিলেন ফাহিম (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: July 27, 2020 | 12:36 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : বিশিষ্ট বাংলাদেশী-আমেরিকান চৌকস আইটি আইকন ফাহিম সালেহ, যিনি বাণিজ্যিক ভাবে দ্রুত ও স্বল্প সময়ে সফলতা কুড়িয়ে প্রবাসে ও বিশ্বে বাংলাদেশ ও আমেরিকার আইটি জগতকে আলোকিত করেছিলেন, এক হিংস্র ঘাতকের আত্মঘাতি হত্যাকান্ডের শিকার হয়ে নিউইয়র্ক শহরের ম্যানহাটনে তার নিজ লাক্সারী এপার্টমেন্টে শাহাদত বরণ করেন গত ১৩ই জুলাই, ২০২০ সোমবার। সংবাদটি গত ১৭ই জুলাই মিডিয়ায় প্রকাশিত হবার ৭২ ঘন্টার মধ্যে নিউইয়র্ক পুলিশ বিভিন্ন সূত্র ধরে তার বিশ্বস্ত ও বিশ্বাসঘাতক কর্মচারী হ্যাসপিলকে গ্রেফতার করতে সক্ষম হয়। কিন্তু দিবালোকের মত হত্যার প্রমাণাদি বিদ্যমান থাকা সত্ত্বেও হ্যাসপিল তার উকিলের শেখানো বুলিতে খুন অস্বীকার করলে আপাতত তাকে ২য় ডিগ্রী খুনের অভিযোগে অভিযুক্ত করায় এমন প্রাথমিক রায়ের বিরুদ্ধে আমেরিকা প্রবাসী বাংলাদেশীরা রায়টির বিরুদ্ধাচরণে বিবিধ অনবরত কর্মসূচী গ্রহণ করত যে আন্দোলনের ঢেউ মাত্র এক সপ্তাহে উতলে দিয়েছেন, উক্ত প্রার্থনা সভাটি ছিল তারই ধারাবাহিকতার বহ্নিপ্রকাশ। আয়োজক নাসির আলী খান পল তাঁর প্রতিক্রিয়ায় বলেন, কোন অবস্থাতেই এমন রায় আমরা মেনে নিতে পারিনা। প্রার্থনা সভায় মোনাজাত পরিচালনার আগে মোহাম্মদী সেন্টারের পরিচালক ইমাম  কাজী কায়্যূম বলেন, সংবাদ গত ১৭ই জুলাই সর্বপ্রথম আমিই আমার সোসাল মিডিয়ার ফেসবুক আইডিতে পোষ্ট করেছিলাম। হত্যাকারীকে ২য় ডিগ্রির খুনে দোষী স্বাব্যস্ত করা মানে ফাহিম সালেহর পরিবারের প্রতি জঘন্য অবিচার করার শামিল। জনাব পল অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে যোগদানকারী  নিউইয়র্ক সিটি মেয়র প্রার্থী ও ব্রুকলীন বরো প্রেসিডেনিট মি. এরিক এ্যডাম ও নিউইয়র্ক স্টেট ডিস্ট্রিক্ট ২৪ এর এ্যসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিনকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানালে তারা সর্বোতভাবে  চেষ্টার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রার্থনা সভাটি গত ২৪শে জুলাই, শুক্রবার, বাদ আসর নিউইয়র্কে বাংলাদেশী কম্যিউনিটির অগ্রদূত জনাব নাসির আলী খান পলের আহ্বানে মূলধারা ও সর্বস্থরের নেতৃবৃন্দ ও সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে জোম প্রোগ্রামে অনুষ্ঠিত হয়। এতে আরোও যোগদান করেন নিউইয়র্কস্থ জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি হেলাল চৌধুরী, বিশিষ্ট কম্যিউনিটি একটিভিষ্ট কাজী আজম, বাংলাদেশ সোসাইটি প্রতিনিধি আবদুর রহীম হাওলাদার প্রমূখ। মুসলিম কম্যিউনিটি ফোরামের পরিচালক জুহায়েব চৌধুরীর  পরিচালনায় উক্ত অনুষ্ঠানে ফাহিম সালেহর আত্মার শান্তি কামনা ও কভিড-১৯ এর শিকার হয়ে শাহাদত বরণকারী সকলের দরজা বুলন্দি ও পরিবারের স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইমাম কাজী কায়্যূম। অনুষ্ঠানের শুরুতেই তেলাওয়াত করেন নিউইয়র্কের ইয়াং ক্বারী সায়্যিদ মুসতানজিদ বিল্লাহ রাব্বানী। প্রেস বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV