Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ফিফথ গ্রেডের শিক্ষার্থী অপর্ণার আঁকা ছবি দিয়ে শিশুদের বই

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: November 4, 2018 | 9:41 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : দশ বছর বয়সি শিশু অপর্ণা ইবনাত আমিন পড়াশোনা করছে নিউইয়র্কের লং আইল্যান্ডের গোথাম এভিনিউ স্কুলে। ফিফথ গ্রেডের শিক্ষার্থী অপর্ণার একেবারে ছোটবেলা থেকেই ঝোঁক ছবি আঁকার প্রতি। লেখাপড়ার শুরু ঢাকার ছায়ানটের নালন্দা স্কুলে। সেখানেই আঁকাআঁকির স্বপ্ন বীজ তার ভেতরে রোপিত হয়েছিল। একবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি ছবি আঁকা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সে। সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের পিঠে একটি শিশু বসে আছে এমন একটি ছবি এঁকে সেবার সবাইকে মুগ্ধ করে অপর্ণা। বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছ থেকে পুরস্কার নেয়ার ক্ষণটি এখনো মনে আছে তার। এরপর বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এসেও ছবি আঁকা ছাড়েনি সে। বরং স্কুলের শিক্ষা কারিক্যুলামে ছবি আঁকার বিষয়টিকে এতটাই গুরুত্ব দেয়া হয় যে, তাতে তার আগ্রহ আরও বেড়ে যায়। স্কুল থেকে প্রতিযোগিতায় অংশ নিয়েও পুরস্কৃত হয়েছে অপর্ণা। এমনিতে লেখাপড়াতেও বেশ ভালো অপর্ণার ছবিগুলো প্রশংসিত হচ্ছে। এবার একটি শিশুতোষ বইয়ের প্রচ্ছদ ও ভেতরের অলংকরণের কাজ করেছে এই শিশুশিল্পী। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই বইটি প্রকাশিত হয়েছে। অপর্ণার বাবা বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক শামীম আল আমিনের গল্প ‘কাঠবিড়ালীর সাথে আরিশা নিল আড়ি’ বইটি প্রকাশ করেছে বাংলাদেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান অনিন্দ্য প্রকাশ। সেই বইটিরও প্রচ্ছদ ও অলংকরণ করেছে অপর্ণা ইবনাত আমিন। বাংলাদেশের মতো নিউইয়র্কেও বইটি সাড়া ফেলেছে।

এমনিতে ভবিষ্যতে সে কি হতে চায়? এমন প্রশ্নের উত্তরে অপর্ণা জানিয়েছে, এখনো ঠিক করতে পারেনি সেটা। তবে বাবা মা বলেছেন, সবার আগে ভালো মানুষ হতে হবে। সেই চেষ্টাই তার থাকবে বলে জানিয়েছে এই শিশু শিল্পী। ছবি আঁকার পাশাপাশি অপর্ণা ব্যালে নৃত্য এবং ভায়োলিন বাজানো শিখছে। অপর্ণার মা ইয়োগা আর্টিস্ট ও লেখক আশরাফুন নাহার লিউজা।
তিনি জানিয়েছেন, আমরা চাই এই পৃথিবীতে নিরাপদে ও শান্তিতে থাকুক আমাদের মেয়েটি। যতটা সম্ভব মানুষের জন্যে কাজ করুক। যেকাজেই তার আগ্রহ, সেটা করুক মন দিয়ে। বাড়তি কোন চাপ আমরা তার উপর দিতে চাই না।
অপর্ণা জন্ম ২০০৮ সালের ১৬ সেপ্টেম্বর ঢাকায়। নালন্দা স্কুলের বন্ধুদের আজও মনে আছে তার। সেই সঙ্গে নিউইয়র্কের দুটি স্কুলে পড়ার সময় বিভিন্ন দেশের অনেক বন্ধু হয়েছে। নিউইয়র্ক খুব ভালো লাগে অপর্ণার। বিশেষ করে স্নো ফলের দৃশ্য তাকে মুগ্ধ করে। প্রকৃতি তাকে টানে। বাবা মায়ের সঙ্গে ঘুরে বেড়াতে ভালো লাগে তার। শিশু মন তাই কখনো কখনো কবিতা লেখারও চেষ্টা করে।

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV