নিউইয়র্কে ফুড ডেলিভারির সময় ছুরিকাঘাতে এক বাংলাদেশি নিহত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কের ম্যানহাটনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৫১ বছর বয়সী এক বাংলাদেশি নিহত হয়েছেন। ফুড ডেলিভারি দিতে গিয়ে গতকাল শনিবার ভোরে এই ছুরিকাঘাতের শিকার হন তিনি। সেইসঙ্গে তার মোটরসাইকেলটিও ছিনতাই করা হয়। আহতাবস্থায় তাকে বেলভিউ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, স্থানীয় রুজভেল্ট পার্কের কাছে লোয়েস্ট ইস্ট সাইডের হেস্টার স্ট্রিটে ওইদিন প্রায় ১টা ৫০ মিনিটের দিকে একজন ৫১ বছর বয়সী ব্যক্তিকে মুখে রক্ত ও পেটে ছুরিকাঘাত করা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।
তদন্তের স্বার্থে ম্যানহাটনে এফডিআর পার্ক বন্ধ করে দিয়েছে পুলিশ। এরই মধ্যে পার্ক থেকে খুনের আলামত উদ্ধার করা হয়েছে। গোয়েন্দারা সন্দেহভাজনকে খুঁজছেন। সূত্র : এবিসি নিউজ, ইয়াহু নিউজ
সর্বশেষ সংবাদ
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন