নিউইয়র্কে ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের অন্যতম সামাজিক সংগঠন ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনকের ইফতার ও দোয়া মাহফিল গত ২৪ এপ্রিল রোববার অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের খলিল হালাল চায়নিজ রেষ্টুরেন্টে ধর্মীয় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী ফেঞ্চুগঞ্জবাসীর এ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সংগঠনের সভাপতি জুনেদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সহ-সভাপতি মো. শামীম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল। বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সাবেক সভাপতি বদরুল খান ও বদরুন্নাহার খান মিতা, সাবেক ট্রাস্টি আব্দুস শহীদ ও প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, মূলধারার রাজনীতিক মোহম্মদ এন মজুমদার, মির্জা মামুনুর রসিদ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী. শিক্ষাবিদ শেখ আল মামুন, প্রবীণ কমিউনিটি লিডার আবদুর রব দলা মিয়া, আবদুর রউফ মছরু, হুমায়ূন হুসেন ডালিম, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মোহাম্মদ নুরুল আহিয়া, সাবেক সভাপতি মাহবুব আলম, সভাপতি সামাদ
মিয়া জাকের, সাধারণ সম্পাদক শামিম আহমেদ, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ ইসলাম মামুন, সাধারণ সম্পাদক কাজী রবি উজ জামান, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সভাপতি আহবাব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক চৌধুরী তানিম, নবীগঞ্জ থানা কল্যাণ সোসাইটি ইউএসএ’র সাবেক সভাপতি সাব্বির হোসেন ও সাধারণ সম্পাদক ইমরান আলী টিপু, কমিউনিটি এক্টিভিস্ট মখন মিয়া, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার কোষাধ্যক্ষ মঈনুল ইসলাম, প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, কার্যনির্বাহী সদস্য হেলিম আহমেদ, কামরান আহমেদ, মো. মামুন, বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সভাপতি মোহাম্মদ সোলায়মান আলী, জাসদ সেক্রেটারি নুরে আলম জিকু, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রুকন হাকিম, সিলেট দক্ষিণ সুরমা সমিতির মছনুর রহমান, মজলুল আহমদ কামরান, মারুফ আহমদ, মসনুর রহমান, মোস্তাকুর রহমান লিটন, দিরাই সমিতির সাধারণ সম্পাদক মোতাহার রুবেল, সাদিকুর রহমান সুফিয়ান, হোসেন আহমেদ প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন লুকু, কর্মকর্তা সহিদ আলী, নানু মিয়া, হোসেন আহমেদ, শাহিন আহমেদ, সোহেল আহমেদ, জালাল আহমেদ, এমরান আহমেদ, মাওলানা মুজিবুর রহমান, মো. রানা, সানু মিয়া, বদরুল ইসলাম, জয়নাল আবেদীন, আবদুল হান্নান, ইস্কান্দান আলী মিন্টু, আফতাব উদ্দীন খাঁন মোহন, মানু মিয়া, শাহ মামুন, নুরুজ্জামান লিপন, সাবু আহমেদ, মজনু, মছলু, সোহেব আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ প্রবাসীরা ছাড়াও বাঙালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাহফিলে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা এবং দোয়া পরিচালনা পার্কচেস্টার জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা মো. মইনুল ইসলাম। মুনাজাতে সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের রূহের মাগফিরাত কামনা সহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।
সভাপতি জুনেদ আহমেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক কাওছারুজ্জামান কয়েস ইফতার মাহফিলে অংশগ্রহন করার জন্য সকলকে ধন্যবাদ জানান। ইফতার মাহফিল আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature