Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ফেসবুক লাইভে জুমুআ, তারাবী ও ঈদুল ফিতর জামাত!

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: April 19, 2020 | 3:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যাকসন হাইটসের মোহাম্মদী সেন্টার ফেসবুক লাইভে জুমুআ, তারাবী ও ঈদুল ফিতর জামাতের আয়োজন করেছে। জ্যাকসন হাইটসের মোহাম্মদী সেন্টারের প্রতিষ্ঠাতা ইমাম কাজী কাইয়ুম জানিয়েছেন, নিউইয়র্কের মুসলিম ধর্মাবলম্ভী কম্যিউনিটিতে অনন্য পরিষেবার অগ্রদূত ও পথপ্রদর্শক মিনি বাংলাদেশ জ্যাকসন হাইটসের মোহাম্মদী সেন্টার করোনা পরিস্থিতির কারনে নিউইয়র্কের মসজিদ সমূহ বন্ধ থাকায় মুসল্লিদের সীমাহীন আহাজারির কথা বিবেচনা করে ফেসবুক লাইভে তারাবী, জুমুআ ও ঈদুল ফেতর জামাতের ব্যবস্থা গ্রহণ করেছে। পরিবার সহ অংশগ্রহণ করা যাবে ঘর থেকেই।

চাঁদ দেখা সাপেক্ষ এই বৃহষ্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২০, রাত ১০:০০ টায় ৪০ মিনিটের সূরা তারাবী মোহাম্মদী সেন্টার থেকে Imam Qazi Qayyoom এই অপেন ফেসবুক আইডিতে যুক্ত হয়ে ঘর থেকেই পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব সহ অংশগ্রহণ করা যাবে। একইভাবে ফেসবুক লাইভ অনলাইনে প্রতি শুক্রবার নিউইয়র্ক সময় ২:০০ টায় জুনুমার নামাজের জামাতেও মুসল্লিরা অংশগ্রহণ করতে পারবেন।

ইমাম কাজী কাইয়ুম প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, গত শুক্রবার, ১৭ই এপ্রিল দুপুর দু’টায় পরীক্ষামূলক ভাবে প্রচারিত মোহাম্মদী সেন্টারের জুমুআ জামাতে প্রচুর সংখ্যক মুসল্লী পরিবার নিউইয়র্কের সকল বরো, লংআইল্যান্ড ও ট্রাইষ্টেট থেকে যোগ দিয়ে স্বস্থির নি:শ্বাসে আত্মতৃপ্তি লাভ করেছেন। সবাইকে অংশ গ্রহণের অনুরোধ জানাচ্ছি। যেহেতু নিউইয়র্কে লকডাউনের সময় সীমা ১৫ই মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং বাতাসে ভাইরাস ছড়িয়ে পড়ার
সম্ভাব্য সতর্কতার জন্য জুন পর্যন্ত সিটির বাহিরে দেয়া দেয়া সকল পার্মিট বাতিল করা হয়েছে, সেজন্য নিউইয়র্ক ঈদগার একটি মাত্র জামাত সকাল ৯:৩০ টায় ফেসবুক লাইভে মোহম্মদী সেন্টার থেকে সরসরি আদায় করা হবে। (চাঁদ দেখা সাপেক্ষে) আগামী ২৪শে মে, শুক্রবার উত্তর আমেরিকায় ঈদুল ফেতরের নামাজ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ!

ইমাম কাজী কাইয়ুম বলেন, মোহাম্মদী সেন্টার, এর নিয়মিত ও লাইভে অংশগ্রহণকারী মুসল্লিবৃন্দ সহ সকল শুভাকাঙ্খীদের পক্ষ থেকে উত্তর আমেরিকা, বাংলাদশ সহ পৃথিবীর যেকোন প্রান্তে থাকা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাংলাদেশীকে জানাচ্ছি মাহে রামাদান ও আগাম ঈদুল ফেতরের অনেক অনেক শুভেচ্ছা। সাথে সাথে আমরা কায়মনোবাক্যে মহান স্রষ্ঠার মহা সমীপে তাওবা ও প্রার্থনা করছি যে, আমাদের গোনাহর কারনে আমাদের উপর অসন্তুষ্ট হয়ে করোনাভাইরাস নামী জীবন হরণকারী এই আপদ যেনো দয়া করে যত দ্রূত সম্ভব উঠিয়ে নিয়ে আমাদেরকে আবারো স্বাভাবিক জীবন যাপন ফিরিয়ে দেন। যারা শাহাদত বরণ করেছেন, তাঁদের দরজা বুলন্দ করেন ও যারা অসুস্থ আছেন, তাদেরকে আরোগ্য দান করেন। প্রতিদিনের তারাবী ও জুমুআ শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

ইমাম কাজী কাইয়ুম প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, এবারের ফেতরা জনপ্রতি (মিনি) ১৫ ডলার ধার্য্য করা হয়েছে। মোহাম্মদী সেন্টারে অনুদান, জাকাত ও ফেতরা পৌঁছানো ও যেকোন অনুসন্ধানের জন্য যোগাযোগ করতে মেহেরবাণী পূর্বক এই নংএ ফোন করুন। (৭১৮) ৪৯৬-৯৩৭৭।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ