নিউইয়র্কে ‘ফ্রেন্ডস ৯৩ ব্রঙ্কস, আমেরিকা’র জমজমাট ইফতার মাহফিল অনুষ্ঠিত (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে ‘ফ্রেন্ডস ৯৩ ব্রঙ্কস, আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল গত ২৫ এপ্রিল সোমবার অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের খলিল হালাল চায়নিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয় এসএসসির ’৯৩ ব্যাচের ছাত্র-ছাত্রীদের জমজমাট এ ইফতার পার্টি ও মিলন মেলা। ওই আয়োজনে ’৯৩ ব্যাচের ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা অংশ গ্রহণ করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
জানা যায়, বাংলাদেশ থেকে ১৯৯৩ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করা যুক্তরাষ্ট্র প্রবাসীরা ফেসবুক মাধ্যমে ঐক্যবদ্ধ হন ‘ফ্রেন্ডস ৯৩ ব্রঙ্কস’ নামের এ প্লাটফর্মে। মূলত এদিন ব্রঙ্কসে বসবাসকারী সংগঠনটির সদস্যরা স্বপরিবারে যোগ দেন এ ইফতার মাহফিলে। ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গও।
অনুষ্ঠান সঞ্চালনা সহ ‘মোনাজাত পর্ব পরিচালনা করেন গ্রুপ বন্ধু আলহাজ্ব আশিক মাহমুদ। মোনাজাতে ৯৩’র সকল বন্ধু ও তাদের পরিবার সহ বিশ্বের সকল মানুষের সুস্থ, সুন্দর, নিরাপদ জীবন-যাত্রার জন্য দোয়া করা হয়। দোয়া-মোনাজাত শেষে মাগরিবের আজান ও ইফতার অনুষ্ঠিত হয়। মাগরিবের নামাজের পর রাতের খাবার এবং সব শেষে চা পর্বের মাধ্যমে শেষ হয় এই অনুষ্ঠান।
অন্যদের মধ্যে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের সদস্য মো. খলিলুর রহমান, কামরুজ্জামান শামীম, সফিকুল ইসলাম, আল মামুন, নাসির সিকদার, রাশেদ মিলন, বেলাল ইসলাম, সাইদুর রহমান, শাহাদাত, আসাদুজ্জামান, সুহেব আহমেদ, মাসুদ, ফার্মিস,
নজরুল ইসলাম, শাহজাহান সফিক, শান্তানুর রহমান, মোহাম্মদ রহমান, শেখ অলি আহাদ, মহিউদ্দিন তালুকদার, মমতাজ আক্তার, এমএম মিল্টন, মো. সারোয়ার প্রমুখ।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature