Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মারক কর্নার’ উদ্বোধন ৬ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: September 3, 2019 | 6:00 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বিদেশে বাংলা বইয়ের সবচেয়ে বড় প্রকাশনা ও বিক্রয়কারী প্রতিষ্ঠান মুক্তধারা নিউইয়র্কে আগামী ৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় উদ্বোধন হবে ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মারক কর্নার’। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ও তাঁর ওপর লিখিত শতাধিক বাংলা ও ইংরেজি গ্রন্থ থাকছে। এছাড়াও থাকছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ে প্রকাশিত শতাধিক দুর্লভ গ্রন্থ সম্ভার।খবরটি সম্পর্কে নিশ্চিত করেছেন মুক্তধারা নিউইয়র্কের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকীর প্রাক্কালে মুক্তধারা নিউইয়র্ক-এর এই উদ্যোগের উদ্বোধন করবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কবি কামাল চৌধুরী। সভাপতিত্ব করবেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফায়জুন্নেসা। উক্ত অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করা হয়েছে।

উল্লেখ্য, মুক্তধারা নিউইয়র্ক ১৯৯১ সালে যাত্রা শুরুর পর থেকেই আমেরিকায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বাংলা ও ইংরেজি গ্রন্থ নিয়ে উত্তর আমেরিকার বিভিন্ন স্টেটে শতাধিক বইমেলার আয়োজন করেছে। আরো উল্লেখ্য, ২০০১ সালের ১৭ মার্চ মুক্তধারা নিউইয়র্ক তথ্য মন্ত্রণালয়ের অনুমতিক্রমে জাতির পিতার উপর প্রথম ডিভিডি প্রামাণ্যচিত্র ’বঙ্গবন্ধু বাংলাদেশ’ প্রকাশ করে। ডিভিডিটি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী জাতির জনকের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV