Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক সেমিনার : ‘বঙ্গবন্ধু মিউজিয়াম’ প্রতিষ্ঠার দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: May 3, 2017 | 6:19 AM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবন-ইতিহাস সম্পর্কে প্রবাস-প্রজন্মের কৌতুহল নিবারনের অভিপ্রায়ে নিউইয়র্কে ‘বঙ্গবন্ধু মিউজিয়াম’ প্রতিষ্ঠার দাবিতে ৩ মে মঙ্গলবার রাতে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক সেমিনার। প্রবাসের বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজনের উপস্থিতিতে এ সেমিনারে ‘জাতিরপিতার দেখানো পথে বাংলাদেশ এগিয়ে চলেছে তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এবং এই চলার পথ সুগম রাখতে প্রত্যেক প্রবাসীকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিক সহায়তার’ উদাত্ত আহবান উচ্চারিত হয়।

‘বাংলাদেশী প্রবাসী নাগরিক কমিটি’র উদ্যোগে জ্যাকসন হাইটস এলাকার একটি মিলনায়তনে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক আইনমন্ত্রী ও জাতীয় সংসদে আইন ও বিচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট আব্দুল মতিন খসরু। তিনি তার বক্তব্যে বাঙালির স্বাধীনতার মহানায়ক, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে নিউইয়র্কের মত জায়গায় এ ধরনের সেমিনারের আয়োজনকারীদের প্রতি বাংলাদেশের ১৬ কোটি মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানান। ‘বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন সম্পর্কে প্রবাস প্রজন্মকে যথাযথভাবে অবহিত করতে প্রথম প্রুজন্মের দায়িত্ব অপরিসীম’-বলেন সাবেক এই মন্ত্রী।

আশরাফুল হাসান বুলবুলের উপস্থাপনায় এ সেমিনারের বিশেষ অতিথি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান গত ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যারা বিশৃঙ্খলা করেছেন তাদের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে সেমিনার হচ্ছে, অথচ তাদের কাউকে দেখছি না। তাহলে তারা কীসের রাজনীতি করেন?’ ‘আশা করবো, সামনের দিনগুলোতে আওয়ামী লীগের সকল কর্মসূচিতে তাদের সক্রিয় অংশগ্রহণ দেখবে প্রবাসীরা’-প্রত্যাশা ড. সিদ্দিকের।

অপর বিশেষ অতিথি এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী বলেন, ‘বাংলাদেশের ইতিহাসই হচ্ছে বঙ্গবন্ধুর ইতিহাস। বাঙালির স্বাধীনতার ইতিহাসই হচ্ছে বঙ্গবন্ধুর ইতিহাস। এই মহামানবকে প্রবাস প্রজন্মের কাছে আরো স্পষ্টভাবে অবহিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।’নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, ‘আজকের এই সেমিনারের আয়োজক সংগঠন ২০০০ সাল থেকেই নিরবে কাজ করছে। প্রতি বছরই ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে তারা জ্যাকসন হাইটসে বড় আকারের দোয়া-মাহফিলের আয়োজন করে আসছে। এই সেমিনারের মধ্য দিয়ে তারা মোট ১২টি আন্তর্জাতিক সেমিনার করলেন বঙ্গবন্ধুর বাংলাদেশ সম্পর্কে।’

হোস্ট সংগঠনের প্রধান মীর নিজামুল ইসলামের সভাপতিত্বে এ সেমিনারে আরো বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, জ্যাকসন হাইটসের বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম কামাল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সেমিনার পর্ব শুরুর আগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ-সৈনিক শহীদ হাসানের লেখা ও সুর করা একটি গান পরিবেশন করেন শিল্পী নিজেই। এ সময় নব্বইয়ের স্বৈরাচার-বিরোধী আন্দোলনের সময় লেখা ও সুর দেয়া আরেকটি গান পরিবেশন করেন শিল্পী তানভির শাহীন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ