Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বঙ্গবন্ধু-বাংলাদেশ সম্মেলন ২৯-৩০ মার্চ : আহ্বায়ক ড. নূরন্নবী, সদস্য সচিব জাকারিয়া চৌধুরী (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: September 19, 2019 | 8:25 AM

https://www.facebook.com/USANewsNY/videos/847973418929593/

https://www.facebook.com/USANewsNY/videos/527697201392602/

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ২৯ এবং ৩০ মার্চ নিউইয়র্কে লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন’ অনুষ্ঠিত হবে। ১৮ সেপ্টেম্বর বুধবার অপরাহ্নে এক সংবাদ সম্মেলন থেকে দুইদিনের এই সম্মেলনের জন্য আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির আহ্বায়ক হয়েছেন মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী ড. নূরন্নবী। সদস্য সচিব হয়েছেন ইউএস কমিটি ফর সেক্যুলার ডেমক্র্যাটিক বাংলাদেশ’র সাধারণ সম্পাদক ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী। প্রধান সমন্বয়কারী হয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সেক্রেটারি হাজী আব্দুল কাদের মিয়া। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. খন্দকার মনসুর, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি রেফায়েত উল্লাহ চৌধুরী ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ফাহিম রেজা নূর। যুগ্ম-সদস্য সচিব হয়েছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হুসেন, আজহারুল ইসলাম লিটন, আমিনুল ইসলাম কলিন্স, কামাল হোসেন মিঠু ও মুমু আনসারী। যুগ্ম সদস্য-সচিবমিনহাজ শরিফ রাসেল, স্বীকৃতি বড়ুয়া, সুব্রত তালুকদার, আশরাব আলী খান লিটন, মতিউর চৌধুরী ও সমিরুল ইসলাম বাবলু। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জাকারিয়া চৌধুরী এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ড. নূরন্নবী, হাজী আব্দুল কাদের মিয়া এবং ফাহিম রেজা নূর।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুকে নিয়ে যতবেশী অনুষ্ঠান হবে ততোই বঙ্গবন্ধু সম্পর্কে নতুন প্রজন্ম জানতে সক্ষম হবে। মুজিব বর্ষের প্রতিটি দিনই একটি করে সম্মেলন, সমাবেশ হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বঙ্গবন্ধুকে নিয়ে এ ধরনের কর্মসূচি গ্রহণকারীদেরও সহযোগিতা দেয়া হবে।


বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV