Wednesday, 10 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলনে ‘শ্রেষ্ঠ সন্তান–দ্য সুপ্রিম’র ভিডিও ডিভিডি উপহার

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: January 21, 2020 | 3:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে আগামী ২৮ ও ২৯ মার্চ শনিবার ও রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দুদিনব্যাপী ’বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন’। সম্মেলন নিয়ে এক প্রস্তুতি সভা ১৯ জানুয়ারি রবিবার নিউইয়র্কের জুইশ সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রচিত ’শ্রেষ্ঠ সন্তান – দ্যা সুপ্রিম’ এর অপ্রকাশিত ভিডিও ডিভিডি সম্মেলনের কর্তকর্তাদের উপহার দেন গানের রচয়িতা লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ। সম্মেলনের পক্ষ থেকে ’শ্রেষ্ঠ সন্তান – দ্যা সুপ্রিম’ এর অপ্রকাশিত ভিডিও ডিভিডি গ্রহন করেন সম্মেলনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ড. নুরন নবী, সদস্য সচিব জাকারিয়া চৌধুরী এবং প্রধান সমন্বয়ক হাজী আবদুল কাদের মিয়া। এছাড়াও ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের নিউইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরন, বাংলাটিভি নিউ ইয়র্কের সিইও মীর শিবলীকে ’শ্রেষ্ঠ সন্তান – দ্য সুপ্রিম’ এর অপ্রকাশিত ভিডিও ডিভিডি উপহার দেন লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী তথা ‘মুজিব বর্ষ’ উপলক্ষে রচিত গান ‘শ্রেষ্ঠ সন্তান-দ্য সুপ্রিম’-এর সুর দেন এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী ও সুরকার বিবেক মজুমদার। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন অংকুর মাহমুদ, শাহনাজ চিত্রা, তুহিন আসাদ, পপি আকতার, শুভেন্দু দাস, সুমি খান ও বিবেক মজুমদারসহ এই প্রজন্মের সাত শিল্পী। গানের প্রথম কলি ‘ব’ তে বাংলা, ‘ব’ তে বাংলাদেশ, ‘ব’ তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান…’।

উল্লেখ্য, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী তথা ‘মুজিব বর্ষ’ উপলক্ষে রচিত গান ‘শ্রেষ্ঠ সন্তান-দ্য সুপ্রিম’-এর গ্লোবাল রিলিজ আগামী ৬ মার্চ শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জুইশ সেন্টারে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রন জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV