Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভাসির্টির প্রো ভাইস চ্যাচেলর প্রফেসর শহীদুল্লাহর সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: August 2, 2019 | 12:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কুইন্সের বাংলাদেশী এলাকা হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসের প্রিন্স রেষ্টুরেন্টের পার্টি হলে গত ২৮ জুলাই রবিবার রাত ৯টায় কাপাসিয়া থানা এসোসিয়েশন ইউএসএ ইন্ক এর পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভাসির্টির প্রো ভাইস চ্যাচেলর প্রফেসর ডক্টর মো: শহীদুল্লাহ সিকদারকে এক সংবর্ধনা দেয়া হয়েছে।

জানা যায়, কাপাসিয়া থানা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে সভার সভাপতিত্ব ও সাংগঠনিক সম্পাদক আজমুল হুদাকে অনুষ্ঠান পরিচালনা করার অনুরোধ করেন। সাংগঠনিক সম্পাদক এর পরিচালনায় সংগঠনের সভাপতি সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। আনন্দগণ পরিবেশে সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সাবেক প্রধান উপদেষ্টা মো: মতিউর রহমান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মলিন চন্দ্র সাহা, উপদেষ্টা ও অতিথির বাল্যবন্ধু সুবোধ রায়, উপদেষ্টা মোহাম্মদ শাহাজাহান, আশরাফ হোসেন মৃধা প্রমুখ।

আলোচনা পর্বে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্রে সফররত সংবর্ধিত অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভাসির্টির প্রো ভাইস চ্যাঞ্চেলর প্রফেসর ডক্টর মো: শহীদুল্লাহ সিকদার, সংগঠনের সাবেক প্রধান উপদেষ্টা মো: মতিউর রহমান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মলিন চন্দ্র সাহা, উপদেষ্টা সুবোধ রায়, উপদেষ্টা মোহাম্মদ শাহাজাহান, আশরাফ হোসেন মৃধা, সংগঠনের সহ সভাপতি মো: ছাইফুল ইসলাম (শামীম), সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, অর্থ সম্পাদক মো: জহিরুল ইসলাম, মহিলা সম্পাদিকা নাসিমারা মৃধা, আপ্যায়ন সম্পাদক এনামুল করিম জাহাঙ্গীর, প্রচার সম্পাদক বুলবুল আহম্মেদ (মহসীন) ফকির, সহ প্রচার সম্পাদক রাম কৃষ্ণ বনিক (ঝন্টু), কার্যকরী সদস্য মোহাম্মদ মাজাহারুল ইসলাম, রাজীব ফকির প্রমুখ। শেষে সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন অনুষ্ঠান স্বার্থক ও সফল করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠান শেষে রাতের খাবার পরিবেশন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV