Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বঙ্গবীর জেনারেল ওসমানীর মৃত্যুবার্ষিকী পালন : ওসমানীর জীবনাদর্শ থেকে দেশাত্ববোধের চেতনায় উজ্জ্বীবিত হওয়ার আহবান

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: February 21, 2018 | 11:41 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর জীবনাদর্শ থেকে দেশাত্ববোধের চেতনায় উজ্জ্বীবিত দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই তার মৃত্যুবার্ষিকী পালন স্বার্থক হবে। জেনারেল ওসমানীর ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ১৮ই ফেব্রুয়ারি ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা’র দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম এ কথা বলেন। অধ্যক্ষ লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং আজিজ আহমদ ছালিক ও ফখরুল চৌধুরী মিসলুর পরিচালনায় নর্থ ব্রঙ্কসের কারী অ্যান্ড কবাব রেষ্টুরেন্টে দোয়া পরিচালনা করেন ইমাম মাওলানা মোঃ মাসুদ ইকবাল। জেনারেল ওসমানীর জীবনী নিয়ে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোহাম্মদ এন মজুমদার, নজমুল ইসলাম, মোঃ ইকবাল হোসেন, এমসি কলেজ এলামনী এসোসিয়েসনের সেক্রেটারী জামাল হোসেন, হাজী আব্দুর রৌফ, মোঃ আব্দুস ছালিক, আব্দুল হক হেলাল, হেলাল উদ্দীন চৌধুরী, কাজী অদুদ আহমদ, মোঃ বশির উদ্দীন, অব্দুল মন্নান, অধ্যাপক আমিনুল হক চুন্নু, মোঃ আল ফায়েজী, আব্দুছ ছালাম, আনছার তফাদার, মাহবুব হোসেন।
বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় বালাগঞ্জ ওসমানীনগর প্রবাসী কল্যান সমিতির সাবেক সভাপতি বশির উদ্দীনের মাতার মৃত্যুতে দোয়া করা হয়। সভা শেষে এসোসিয়েশনের পক্ষ থেকে তবারক বিতরন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV