নিউইয়র্কে বঙ্গবীর জেনারেল ওসমানীর মৃত্যুবার্ষিকী পালন : ওসমানীর জীবনাদর্শ থেকে দেশাত্ববোধের চেতনায় উজ্জ্বীবিত হয়ে দেশ গঠনের আহবান
https://www.facebook.com/USANewsNY/videos/1197026480464295/
ইউএসএনিউজঅনলাইন.কম : বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর অসামান্য অবদানে জাতি স্বাধীনতার স্বাদ পেয়েছিলো। দেশ ও জাতির জন্য নিজের জীবন বিলিয়ে দিয়ে গেছেন। জেনারেল ওসমানীর জীবনাদর্শ থেকে দেশাত্ববোধের চেতনায় উজ্জ্বীবিত হয়ে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। তাতেই তাঁর মৃত্যুবার্ষিকী পালন স্বার্থক হবে। জেনারেল ওসমানীর ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ১৭ই ফেব্রুয়ারি রোববার এস্টোরিয়ার একটি রেষ্টুরেন্টে ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা’র দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা এম এ সালাম এ কথা বলেন।

সংগঠনের সভাপতি বশির উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সালামের পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মুকিত চৌধুরী, কমিউনিটি লিডার মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অব ল, আসন্ন স্পেশাল নির্বাচনে নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট পদপ্রার্থী হেলাল আবু শেখ, বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর স্মৃতি স্মৃতি সংসদের সভাপতি নজমুল ইসলাম চৌধুরী ও আবদুল কাদির, কমিউনিটি এক্টিভিস্ট আজিমুর রহমান বুরহান, মাসুদুল হক সানু, এমাদ চৌধুরী, কুদরত আলী, চমন এলাহী, ফজলু মিয়া, হাজী জামাল আহমদ, মহি উদ্দিন মাহি, সাবেক ছাত্রনেতা সাহাবুদ্দিন, হাজি মনির আহমেদ, সংগঠনের উপদেষ্টা আবদুল কাদির, আবদুল মান্নান, কাজী অদুদ আহমেদ, আবদুস ছালিক, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, সংগঠনের সহ সভাপতি ফখরুল চৌধুরী মিসলু, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালিক (ফারুক মিয়া), ফুলকাছ মিয়া, ফখরুল চৌধুরী, মাসুম আহমেদ প্রমুখ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং দোয়া-মুনাজাত পরিচালনা করেন নুরুল ইসলাম আমির। অনুষ্ঠানে ওসমানীনগর সহ বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
বক্তারা বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর স্মৃতি স্মারণ করেন। তারা তাঁর জীবনীর বিশেষ দিক নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, এ বীর সেনানী জীবন বাজী রেখে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সর্বাধিনায়কের ভূমিকায় অবতীর্ণ হন। দেশের জন্য উৎসর্গ করে গেছেন নিজের জীবন। গণতন্ত্রের জন্য রেখে গেছেন অনন্য দৃষ্টান্ত। বক্তারা জেনারেল ওসমানীর জীবনী পাঠ্য পুস্তকে অন্তর্ভূক্তি এবং তাঁর জন্ম ও মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সভাপতি বশির উদ্দীন এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অতিথি সহ সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সভা শেষে এসোসিয়েশনের পক্ষ থেকে তবারক বিতরণ করা হয়।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী