Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বঙ্গবীর জেনারেল ওসমানীর জন্মবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: September 10, 2019 | 4:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর ওসমানীর অবদান চিরস্মরণীয়। তিনি বাঙালি জাতির হৃদয়ে তার ভূমিকার জন্যে চিরজাগ্রত থাকবেন। তিনি ছিলেন একজন খাঁটি দেশপ্রমিক ও গণতন্ত্র প্রেমিক সাদা মনের মানুষ। পাঠ্যপুস্তকে জেনারেল ওসমানীর জীবনী অর্ন্তভুক্ত এবং জাতীয় পর্যায়ে তার যথাযথ মূল্যায়ণ ও মর্যাদা প্রদান সময়ের দাবি। 

৮ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক-এর সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘স্বদেশ ফোরাম’ আয়োজিত ছড়া-কবিতা পাঠ ও আলোচনা সভায় বক্তারা উপরোক্ত অভিমত পোষণ করেন।স্বদেশ ফোরাম-এর সভাপতি মুক্তিযোদ্ধা-কবি অবিনাশ চন্দ্র আচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরীর পরিচালনা ও উপস্থাপনায় এ অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা এডভোকেট শেখ আখতার উল ইসলাম, বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আলহাজ্ব নজমুল ইসলাম চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনেরর সাবেক সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল, মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, ড. আবদুল বাতেন ও জালালাবাদ ল’ সোসাইটি ইউএসএ-এর সহ-সভাপতি এডভোকেট আব্দুল হাই কাইয়ূম।

ছড়া-কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা নূর-ই-আযম বাবু, কবি-সাংবাদিক সালেম সুলেরী, ছড়াকার সুফিয়ান আহমদ চৌধুরী, কবি-লেখিকা কানিজ ফাতেমা, সমাজসেবী এন,মজুমদার, সমাজসেবী লিয়াকত আলী, সাবেক ছাত্রনেতা জাকির হোসেন বাচ্চু, কবি আবুল বাশার, ছড়াকার দেওয়ান নাসের রাজা, কবি ডাঃ এইচ এম ফখরুল ইসলাম, আবৃত্তিকার এম এ সাদেক, কবি ছালাবত জাং, সমাজসেবী কুতুব উদ্দিন, কবি প্রবীর আচার্য, সমাজসেবী রফিকুল ইসলাম, সমাজসেবী রজত কান্তি সী, এডভোকেট জুবাইর হুসাইন প্রমুখ। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ