নিউইয়র্কে বন্দুক কেনার বয়সসীমা ১৮-২১ করতে চান গভর্নর ক্যাথি হোকুল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলায় উদ্বেগ বাড়ছে। সংশ্লিষ্টরা এমন হত্যাযজ্ঞ বন্ধে এখনই অস্ত্র নিয়ন্ত্রণ আইন সংস্কার করার ওপর জোর দিচ্ছেন। এই পরিস্থিতিতে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বন্দুক কেনার বয়সসীমা ১৮-২১ করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি জানিয়েছেন, বন্দুক কেনার বয়সসীমা ১৮-২১ বছর করতে চান। টেক্সাসে বন্দুক হামলার ঘটনার প্রতিক্রিয়ায় ক্যাথি হোকুল বলেছেন, ‘আমি কোনভাবেই ভেবে পাই না, ১৮ বছর বয়সী কেউ কেন আগ্নেয়াস্ত্র কিনতে পারবে? এটা কি বন্দুক কেনার সঠিক বয়স?
তিনি আরও বলেন, ‘আমরা বাফেলো ও টেক্সাসে যা দেখলাম, তা থেকে শিক্ষা নেওয়া উচিত। নিউইয়র্ক বাসীকে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমি শান্তিতে ঘুমাতে পারব না।’ সুত্রঃ বাংলা নিউইয়র্ক
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion
