Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বরগুনার সংসদ সদস্য রিমন বিপুলভাবে সংবর্ধিত

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: October 14, 2016 | 9:20 PM

মোঃ শাহীন: নিউইয়র্কে বরগুনা জেলা সমিতির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় সংসদের বরগুনা-২ (বামনা-বেতাগী-পাথরঘাটা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শওকত হাছানুর রহমান রিমনকে গত ১২ই অক্টোবর বিপুল সংবর্ধনা প্রদান করা হয়। নিউইয়র্কের জ্যাকসন হাইটের কাবাব কিং রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় বিপুল পরিমান বরগুনাবাসী উপস্থিত ছিলেন। মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং এডভোকেট রেজবুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সমিতির সভাপতি মোঃ আলতাফ হোসেন, বরগুনা সমিতির সাবেক সভাপতি আবু জাফর আকন্দ, আওয়ামীলীগ নেতা ও জ্যাকসন হাইটের বিশিষ্ঠ ব্যবসায়ী মাহাবুবুর রহমান টুকু এবং সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বিশিষ্ঠ সাংবাদিক মোঃ শাহীন। আলোচনায় অংশগ্রহন করেন এনায়েত করিম মুরাদ, ঈশরাত জাহান লাভলী, আবু তালেব খান পান্না, জাহিদ খান রিয়াজ, মোঃ কবির,গোলাম সারোয়ার,মোঃ শাহ আলম, মোঃ খলিলুর রহমান, বিশ্বজিৎ কুমার পলাশ, আলামিন আকন্দ এবং মুক্তিযোদ্ধা রিচি। প্রধান অতিথী সংসদ সদস্য শওকত হাছানুর রহমান রিমন তাকে বরগুনা সমিতির পক্ষ থেকে সন্মান জানানোর জন্য যুক্তরাষ্ট্রে বসবাসরত বরগুনাবাসীকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানান। বাংলাদেশের মত যুক্তরাষ্ট্রেও বরগুনাবাসীর রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে সুসংহত এবং প্রতিষ্ঠিত অবস্থান দেখে তিনি খুবই গর্বিত। বরগুনার উন্নয়নের লক্ষ্যে দল মত নির্বিশেষে সবাইকে একত্রে কাজ করার আহবান জানান এবং এ ব্যাপারে ব্যক্তিগতভাবে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, সরকারের একার পক্ষে দেশের উন্নয়ন সম্ভব নয় । দেশের উন্নয়নের জন্য প্রত্যেক সংসদীয় আসনের সংসদ সদস্য এগিয়ে আসলে এবং নিজ নিজ এলাকার জনসাধারনকে উন্নয়ন কাজে সম্পৃক্ত করার মধ্য দিয়ে এলাকার ঊন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়ন সাধন করা সম্ভব। তিনি বর্তমান শেখ হাসিনার সরকারের আমলে বরগুনার বিপুল পরিমান উন্নয়ন মূলক কাজের বর্ননা দিয়ে বলেন, শেখ হাসিনার সরকার দেশের প্রত্যকটি গ্রামকে উন্নয়নের জন্য জনগনকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি দেশের উন্নয়নের এই ধারাবাহিকতাকে অব্যহত রাখার জন্য আওয়ামীলীগ সরকারের পাশে থাকার আহবান জানান।

তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্স পাঠিয়ে ভূমিকা রাখার জন্য প্রবাসীদের বিশেষভাবে ধন্যবাদ জানান এবং প্রবাসী বাংলাদেশীদের বাংলাদেশে আরও অধিক পরিমানে বিনিয়োগের আহবান জানান। অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় সমিতির পক্ষ থেকে বরগুনার উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য শওকত হাছানুর রহমান রিমনকে সন্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়। ডিনার পরিবেশন এবং তার সন্মানে আয়োজিত সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV