Tuesday, 21 July 2026 |
শিরোনাম
Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation নিউইয়র্কে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের সঙ্গে ইইউ ও জি-৭৭-এর প্রতিনিধিদলের বৈঠক: বাংলাদেশের মসৃণ ও টেকসই এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত নিউইয়র্কে জাতিসংঘে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী মনজুর: অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে “বরুড়া উপজেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক” নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 26 বার

প্রকাশিত: August 26, 2021 | 12:23 AM

https://www.facebook.com/140738015944006/videos/165658075640801

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে “বরুড়া উপজেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক” নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। দেশে-প্রবাসে বরুড়া উপজেলাবাসীর সার্বিক কল্যাণে সহযোগিতা প্রদানের লক্ষে যুক্তরাষ্ট্র প্রবাসী বরুড়াবাসী এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন বলে জানান হয়। ব্রঙ্কসের পার্কচেস্টার সাবওয়ের নিকটবর্তী হোয়াইট প্লেইনস রোড ও ওয়েস্টচেস্টার এভিনিউর ডা. আতাউল চৌধুরী তুষারের মেডিকেল অফিসে গত ১৯ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র প্রবাসী বরুড়া উপজেলাবাসীর এক সাধারণ সভায় নয়া সংগঠনটি প্রতিষ্ঠা সহ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

প্রবীণ কমিউনিটি লিডার মমতাজ উদ্দিনের সভাপতিত্বে এবং বদরুল হক আজাদের পরিচালনায় এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডা. আতাউল চৌধুরী তুষার সহ সদস্যবৃন্দ।
আহ্বায়ক কমিটির কর্মকর্তারা হলেন : আহ্বায়ক মো. মমতাজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সোলাইমান মজুমদার, মনছুর আলী মিন্টু ও শাহিন আকতার, সদস্য সচিব বদরুল হক আজাদ, সদস্য শওকত পাটোয়ারী, বিপ্লব হাসান, ইকবাল হোসাইন, মইনুল ইসলাম মজুমদার, আশরাফ তালুকদার, আব্দুর রশিদ ভূইয়া ও আজাদ মজুমদার।
ডা. আতাউল চৌধুরী তুষারকে সংগঠনের প্রধান উপদেষ্টা নির্বাচিত করা হয়।
আহ্বায়ক কমিটির কর্মকর্তারা বলেন, প্রবাসে বরুড়া উপজেলাবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ়, পরস্পর সহযোগিতা প্রদান, সামাজিক কর্মকান্ড, নতুন প্রজন্মের উপযোগি কর্মসূচি গ্রহণ সহ বরুড়া উপজেলাবাসীর সার্বিক উন্নয়নে নয়া সংগঠনটি প্রয়াস চালাবে।
আহ্বায়ক মো. মমতাজ উদ্দিন ও সদস্য সচিব বদরুল হক আজাদ ঐক্যবদ্ধভাবে নতুন সংগঠনটিকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। তাদের নতুন সংগঠনের দায়িত্ব প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করে তারা বলেন, প্রবাস ও দেশে বরুড়া উপজেলা বাসীর যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানই হবে তাদের প্রধান লক্ষ। নতুন ইমগ্র্যান্টদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানেও সচেষ্ট থাকবে এ নয়া কমিটি।
উপস্থিত সকলে নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তারা নবনির্বাচিত কমিটিকে ঐক্যবদ্ধভাবে জনকল্যানমূলক কর্মসূচি গ্রহণের আহ্বান জানান। বিপুল সংখ্যক প্রবাসী বরুড়া উপজেলাবাসী এসময় উপস্থিত ছিলেন।
সংগঠনের যেকোন বিষয়ে জানতে যোগাযোগের ফোন: ৯১৭-৩৯২-৯৯১৮ ও ৯১৭-২০৯-৬১৪২।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV