Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ৮৮ তম জন্ম বার্ষিকি উদযাপন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: October 14, 2020 | 2:39 PM

https://www.facebook.com/watch/?v=3695868803777269

https://www.facebook.com/watch/?v=2039161036221436

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলাদেশের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ৮৮ তম জন্ম বার্ষিকি। এ উপলক্ষে স্থানীয়

সময় ১৩ই অক্টোবর মঙ্গলবার রাতে ব্রঙ্কসের এশিয়ান পার্টি সেন্টারে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র নানা আয়োজনে দিবসটি উদযান করে। আয়োজনে ছিল সাইফুর রহমানের ওপর স্মরণিকার মোড়ক উন্মোচন, আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল।

এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র’র সভাপতি লায়েকুল হাসান তরফদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকনের সঞ্চালনায় ভিডিও জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান

পৃষ্টপোষক সাবেক এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র এম নাসের রহমান এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা ও মরহুম এম সাইফুর রহমানের রাজনৈতিক সচিব কাইয়্যূম চৌধুরী।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মনজুর আহমদ চৌধুরী, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র

সহ সভাপতি মনজুর চৌধুরী জগলুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, সহ সম্পাদক সম্পাদক লোকমান হোসেন, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র’র উপদেষ্টা এবাদ চৌধুরী, সুফিয়ান আহমদ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, কমিউনিটি এক্টিভিস্ট জালাল চৌধুরী, বিএনপি নেতা দারাদ আহমদ. যুক্তরাষ্ট্র জাসাস সাধারণ সম্পাদক কাওসার আহমদ, মাওলানা রশিদ আহমদ ও সৈয়দ গৌছুল হোসেন, মিজানুর রহমাান মিজান, টিটু চৌধুরী. সংগঠনের যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান খান, শাহ কামাল উদ্দিন, খলিলুর রহমান, মশিউর রহমান চৌধুরী টুকু, শাহ মামুন আহমদ, আলমগীর কবির শামীম হাফিজ শাহবাজ আহমদ, সাইফুর রহমান স্মৃতি পরিষদের সহ সভাপতি ওবায়েদুল হক শিবলু, ইকবাল হোসেন, মো: আলাউদ্দিন, বাহার খান লিটন, লিয়াকত আলী, রিপন মিয়া, আলমগীর কবির শামীম, খলিলুর রহমান, চৌধুরী মোমিত তানিম প্রমুখ।

সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরো বক্তব্য বাখেন সংগঠনের উপদেষ্টা নিউজার্সি বিএনপি সভাপতি সৈয়দ জুবায়ের আলী, সংগঠনের উপদেষ্টা ও ক্যালিফর্নিয়াম বিএনপি সভাপতি বদরুল আলম চৌধুরী। সভায় এম মরহুম এম সাইফুর রহমানের বর্ণাঢ্য জীবনের ওপর নির্মিত একটি ডকুমেন্টারীর উদ্বোধন করেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল।
এছাড়া সাইফুর রহমানের ওপর স্মরণিকার মোড়ক উন্মোচন করেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু।

সভায় পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন হাফিজ শাহফাজ আহমদ। সাইফুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনায় করেন মাওলানা রশিদ আহমদ। পুরো অনুষ্ঠানটি ইউএসএনিউজঅনলাইন.কম ফেইসবুকে লাইভ সম্প্রচারিত হয়। অনুষ্ঠানে কমিউনিটির বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান থেকে নিউইয়র্ক সিটি কাউন্সিলে ২০২১ সালের ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে বাংলাদেশি আমেরিকান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারকে সমর্থন দেয়া হয়।

বক্তারা বলেন, কিংবদন্তী সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান শুধু সিলেটের নয়, তিনি সমগ্র বাংলাদেশের গৌরব। খাঁটি দেশপ্রেমিক, নিবেদিত প্রাণ এ কর্মবীর বাংলাদেশের উন্নয়নে যে ভুমিকা রেখে গেছেন তা স্বর্ণাক্ষরে লিখা থাকবে।
উল্লেখ্য, বর্ণাঢ্য জীবনের অধিকারী বিশিষ্ট রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ মরহুম এম সাইফুর রহমান ১৯৩২ সালের ৬ই অক্টোবর মৌলভীবাজারের এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার পথে ব্রাহ্মণবাড়ীয়া জেলার ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এম সাইফুর রহমান দীর্ঘ এক যুগেরও বেশী সময় বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রনালয়ের দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV