নিউইয়র্কে বর্ণিল আয়োজনে জুয়ানা’র বনভোজন অনুষ্ঠিত
নিউইয়র্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (জুয়ানা)’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়ে গেল গত ৭ আগস্ট রবিবার লং আইল্যান্ডের ভ্যালিস্টিম ষ্ট্রেট পার্কে। সকাল থেকেই বিভিন্ন ব্যাচের এ্যালামনাই পার্কের লেক সংলগ্ন পিকনিক স্পটে জড়ো হতে থাকে, বেলা বাড়তে বাড়তে তা পরিণত হয় নবীন-প্রবীণ এ্যালামনাই এর সমন্বয়ে এক চমৎকার মিলনমেলায়। বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হবার কারণে এ্যালামনাইদের একে অপরের সঙ্গে পারস্পরিক সম্পর্ক সব সময়ই পারিবারিক সম্পর্কের মতো। ফলে বছরের এই দিনে সবাই যেন পারিবারিক মিলনমেলায় মিলিত হবার অপেক্ষায় থাকে। বনভোজনে জুয়ানার সদস্য ও তাদের পরিবারবর্গের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়।
উদ্বোধনের শেষে শুরু হয় বিভিন্ন ইভেন্টে খেলাধুলা ও প্রতিযোগিতা। দুপুরে পরিবেশন করা হয় মুখরোচক দেশীয় খাবার। খাবারে আচারের সংযোজনের কারণে দুপুরের খাবারের চাহিদা বেড়ে যায় অনেক গুন। খাবারের পর পরই মহিলাদের গানের তালে মিউজিক্যাল পিলোসহ অন্যান্য খেলাধুলা। র্যাফেল ড্রতে ১ পুরস্কার ছিল এল ই ডি টিভি, ২য় পুরস্কার ল্যাপটপ, ৩য় পুরস্কার ক্যামেরাসহ আরো আকষর্ণীয় অনেক পুরস্কার।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুয়ানা ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মজিব উর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বাংলা তৃতীয় বর্ষের প্রফেসর ইকবাল হোসেন, সাবেক ডেপুটি কম্পোটলার আরশাদ আলী, জুয়ানার সাবেক সভাপতি মোজাম্মেল হক দুলাল, রানা রায়হান, লিখন রায়হান, মেঘনা আপা, জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপিকা সাজেদা চৌধুরীসহ জুয়ানার সাবেক কর্মকর্তাবৃন্দ।
বনভোজন স্বার্থক করতে নিরলসভাবে যারা কাজ করেন তাদের মধ্যে ছিলেন, সভাপতি মো: মনিরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ রাশেদ আল জুনায়েদ জাফরি, আহবায়ক ফিরোজার রহমান, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব মোহাম্মদ জিয়াউল হক, প্রধান সমন্বয়কারী রিয়াজুল কাদের জহির, সমন্বয়কারী মেহেরুন নাহার মাজেদা। বনভোজন উদযাপন কমিটির সদস্য ফারজানা রহমান হ্যাপী, মো: শওকত হোসেন ভূইঁয়া, মো: মাযহারুল ইসলাম মিরন, আহমেদ এম কাদের নোমার, মাহিলা আহমেদ মিথুন।
বনভোজনের সার্বিক সহযোগিতায় ছিলেন মফিজুর রহমান, মকিম উদ্দিন, মনির হোসেন, আব্দুল করিম, এনায়েত হোসেন, বেলায়েত হোসেন, সেলিমা সুলতানা শিল্পী, নাসিমা সিদ্দিকী, আরিফ সিদ্দিকী, ফেরদৌসী আক্তার, মেহেদী হাসান, আব্দুল মান্নান, নজরুল ইসলাম, আব্দুল মতিন রাকিব, এমএ আজিজ, মো: কামাল উদ্দিন। বনভোজন স্বাথক করার পিছনে সাবির্ক তত্বাবধানে ছিলেন জুয়ানা সাবেক সভাপতি মশিউর রহমান কামাল বনভোজন কমিটির উপদেষ্টা গোলাম সরওয়ার হায়দার, আবুল কালাম আজাদ।
বনভোজনে সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন খ্যাতনামা শিল্পী বীণা মজুমদারসহ স্থানীয় শিল্পীরা। সারাদিনের ক্লান্তিকে পরাজিত করে আনন্দ-উল্লাসের গতি যেন আরো বাড়িয়ে দেয়। কিন্তু সব কিছু যে সময়ের ফ্রেমে বাঁধা, আমাদের যে নির্দিষ্ট সময়ের মধ্যেই পার্ক ত্যাগ করতে হবে। তাই পিকনিকের অন্যতম আকর্ষণ পুরস্কার বিতরণী ও র্যাফল ড্র শুরু হয়, শুরুতেই সংগঠনের সভাপতি মো: মনিরুল ইসলাম,পিকনিকের আহবায়ক ফিরোজার রহমান সবাইকে পিকনিক সফল করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ পর্বটি উপস্থাপনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ রাশেদ আল জুনায়েদ জাফরি।সবশেষে সংগঠনের সভাপতি মো: মনিরুল ইসলাম উপস্থিত সবাইকে জুয়ানার পিকনিকে অংশগ্রহন করার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং তিনি এ্যালামনাইদেরকে জুয়ানা’র ভবিষ্যত কর্মকান্ডে আরো সক্রিয়ভাবে সম্পৃক্ত হবার আহবান জানান।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ