Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বর্ণিল আয়োজনে জুয়ানা’র বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: August 28, 2019 | 1:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন অব নর্থ আমেরিকা (জুয়ানা)’র বার্ষিক বনভোজন গত ২৫ আগষ্ট রবিবার অনুষ্ঠিত হয় লং আইল্যান্ডের হ্যামেষ্টেড লেক ষ্টেট পার্কে। সকাল থেকেই বিভিন্ন ব্যাচের এ্যালামনাই পার্কের ছায়াঘেরা বনভোজন স্পটে জড়ো হতে থাকে, বেলা বাড়তে বাড়তে তা পরিণত হয় নবীন-প্রবীণ এ্যালামনাই এর সমন্বয়ে এক চমৎকার মিলনমেলায়।

বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হবার কারণে এ্যালামনাইদের একে অপরের সঙ্গে পারস্পরিক সম্পর্ক সব সময়ই পারিবারিক সম্পর্কের মতো। ফলে বছরের এই দিনে সবাই যেন পারিবারিক মিলনমেলায় মিলিত হবার অপেক্ষায় থাকে। বনভোজনে বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকে সবব্যাচের দেড় শতাধিক এলামনাই এবং অতিথির উপস্থিতিতে মিলণমেলায় পরিনত হয়। বেলা ১১ টায় জুয়ানার নির্বাচন কমিশনার গোলাম হায়দার সারোয়ারের সভাপতিত্বে বনভোজনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মো: জিয়াউল হকের পরিচালনায় উক্ত বনভোজনে উপস্থিত ছিলেন জুয়ানার সাবেক সভাপতি রানা রায়হান, মো: ফরিদ হোসেন, মশিউর রহমান কামাল, মো: মনিরুল ইসলাম ও সাবেক সভাপতি এবং বনভোজন কমিটির আহবায়ক রিয়াজুল কাদের জহির, সাবেক সাধারণ সম্পাদক মেহেরুন নাহার মাজেদা, জুয়ানার সাংগঠনিক সম্পাদক ভগবতী কর্মকার, সহ সাধারণ সম্পাদক মো: সোহেল হোসেইন, কোষাধ্যক্ষ মো: জালাল হোসেন, প্রচার সম্পাদক আজিজুল বারী তিতাস, সদস্য জুনারো জাফরী, মনোয়ার হোসেন মাহাথীর। আনুষ্ঠানিক উদ্বোধনের শেষে শুরু হয় বিভিন্ন ইভেন্টে খেলাধুলা ও প্রতিযোগিতা আর ভোজন বিলাসীদের জন্য দুপুরে পরিবেশন করা হয় মুখরোচক দেশীয় খাবার।

বনভোজনের আকর্ষণ ছিল বিভিন্ন ধরনের বিনোদনমূলক খেলাধুলাসহ র‌্যাফেল ড্র। এতে আইপেড, ল্যাপটপ, টিভিসহ ছিল অনেকগুলো পুরস্কার। সবশেষে বনভোজন উদযাপন কমিটির আহবায়ক উপস্থিত সবাইকে জুয়ানার বনভোজনে অংশগ্রহন করার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং এ্যালামনাইদেরকে জুয়ানা’র ভবিষ্যত কর্মকান্ডে আরো সক্রিয়ভাবে সম্পৃক্ত হবার আহবান জানান। পড়ন্ত বিকেলে সকলে ছায়াঘেরা পরিবেশে ভ্রমণ শেষ করে আনন্দমন নিয়ে নিজ গন্তব্যে ফিরেন। উল্লেখ্য, সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ এর মায়ের মৃত্যুতে বাংলাদেশ সফরে রয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV