Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বহুতল ভবনের ছাদে হেলিকপ্টার আছড়ে পড়ে চালক নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: June 11, 2019 | 2:00 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে বহুতল ভবনের ছাদে হেলিকপ্টার আছড়ে পড়ে হেলিকপ্টাটির চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ধোঁয়ার কুণ্ডলীতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহত পাইলটের নাম টিম ম্যাককরম্যাক। বিবিসি

জানা যায়, সোমবার স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কের সেভেন্থ অ্যাভিনিউয়ে ৫০ তলা এএক্সএ ইকুইটেবল সেন্টারের মাথায় আছড়ে পড়ে হেলিকপ্টারটি। ফেডারেশন এভিয়েশন এডমিনিসট্রেশন (এফএএ) জানিয়েছে, অগাস্টা এ ১০৯ই হেলিকপ্টারটিতে পাইলট একাই ছিলেন। নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কিউমো জানান, বৃষ্টিভেজা আবহাওয়ার কারণে সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে বহুতল ভবনের ছাদে ল্যান্ড করার চেষ্টা করেন কপ্টার চালক। কিন্তু শেষ পর্যন্ত ছাদের উপর আছড়ে পড়ার পরে হেলিকপ্টারে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। গভর্নর জানান, বিধ্বস্ত কপ্টারে আগুন ধরে গিয়েছিলো, সেটি দ্রুত নেভানো হয়। ভবন থেকে জরুরি ভিত্তিতে কিছু মানুষকে বের করে আনা হয়েছে তবে কেউ আহত হননি। তিনি বলেন, নাইন ইলেভেনের পর ম্যানহাটানের মানুষ বিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনলেই আতংকিত হয়ে পড়ে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV