Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির সম্মানে স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান ব্রঙ্কস ডকস’র ব্রেকফাস্ট পার্টি (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 102 বার

প্রকাশিত: February 12, 2020 | 12:15 PM

https://www.facebook.com/USANewsNY/videos/516543462312550/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সম্মানে ব্রেকফাস্ট পার্টির আয়োজন করেছে প্রখ্যাত স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান ব্রঙ্কস ডকস। সিটির ব্রঙ্কসে ২০৪৪ ওয়েস্টচেস্টার এভিনিউর ব্রঙ্কস ডকস অফিস কন্সফারেন্স হলে গত ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে আয়োজিত ব্রেকফাস্ট পার্টিতে কমিউনিটি নেতৃবৃন্দ ছাড়াও সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানে নিউইয়র্কের প্রখ্যাত স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান ব্রঙ্কস ডকস’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও বিশিষ্ট সমাজ কর্মী অ্যামি পোলেন আগত অতিথিদেদের স্বাগত জানান। তিনি এসময় তার প্রতিষ্ঠানে সুলভ মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের বিশ্বমানের স্বাস্থ্য সেবা গ্রহণের আহ্বান জানান কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

ব্রেকফাস্ট পার্টি বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদারের পরিচালনায় ব্রঙ্কস ডকস’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও অ্যামি পোলেন ছাড়াও অন্যদের মধ্যে শুভেচ্ছা জানান ব্রঙ্কস ডকস’র ডাক্তার শাহনাজ বেগম, এমডি, হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকন, খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমান, শাহ জালাল দারুস সুন্নাহ জামে মসজিদের সভাপতি হাফিজ এবাদুর রহমান চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট নূরে আলম জিকু, কপিল চৌধুরী, খবির উদ্দিন, এমডি আলাউদ্দিন, ইঞ্জিনিয়ার আবদুল খালেক, রউফ তফাদার, সালমা সুমি, নজরুল ভূঁইয়া প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, আলোকচিত্রী এমবি তুষার।
অনুষ্ঠানের আয়োজক ব্রঙ্কস ডকস’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও এমি পোলান তার আতিথিয়তা গ্রহণের জন্য কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের জন্য এ আয়োজন করতে পেরে নিজেই সম্মানিত বোধ করছি।

ব্রঙ্কস ডকস সিইও এমি পোলান এসময় জানান, ব্রঙ্কস ডকস, পার্কচেস্টার মেডিকেল সার্ভিস ছাড়াও এধরণের ৫টি মেডিকেল অফিসের মাধ্যমে সিটির বিভিন্ন লোকেশানে দীর্ঘ্যদিন ধরে স্বাস্থ্য সেবা প্রদান করছে তার প্রতিষ্ঠান। কমিউনিটি বেইজড এসব প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ এবং নিয়মিত চিকিত্সকদল সুলভ মূল্যে সব ধরণের রোগীর সেবায় নিয়োজিত। তার মেডিকেল অফিস নিউইয়র্ক স্টেটের অধিকাংশ হেলথ ইনস্যুরেন্স গ্রহণ করে থাকে।

মোহাম্মদ এন মজুমদার বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে এ সুন্দর আয়োজনের জন্য ব্রঙ্কস ডকস’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও অ্যামি পোলেনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
কমিউনিটি নেতৃবৃন্দ তাদের সম্মানে ব্রেকফাস্ট আয়োজন করার জন্য আয়োজক ব্রঙ্কস ডকস প্রেসিডেন্ট অ্যান্ড সিইও অ্যামি পোলেনকে বিশেষ ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV