নিউইয়র্কে বাংলাদেশীদের মাঝে ব্রঙ্কস মুসলিম সেন্টারের খাদ্যদ্রব্য ও ঈদ উপহার সামগ্রী বিতরণ (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/1149733355382460/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশীদের মাঝে খাদ্যদ্রব্য ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ব্রঙ্কস মুসলিম সেন্টার ইউএসএ ইনক। গত ২১শে মে বৃহস্পতিবার সন্ধ্যে ৬টায় ব্রঙ্কসের ২৫৩১ ডেভিডসন এভিনিউর ব্রঙ্কস মুসলিম সেন্টাওে বাংলাদেশী সহ অন্যান্য কমিউনিটির মাঝে খাদ্যদ্রব্য ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করে মসজিদ কতৃপক্ষ।অনুষ্ঠানে করোনা মহামারীর প্রাক্কালে এসময় কমিউনিটির মানুষের মাঝে বিনামূল্যে ফেস মাস্ক ও হ্যান্ড গ্লাভসও বিতরণ করা হয়। আর রোজাদারদের প্রদান করা হয় ‘ইফতার বক্স’।

ব্রঙ্কস মুসলিম সেন্টার ইউএসএ ইনকের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: সোলায়মান আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে আগামী ২৩ জুন অনুষ্ঠেয় ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৮৭’র ডিস্ট্রিক্ট লিডার প্রার্থী মোহাম্মদ এন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন মসজিদের লাইফ মেম্বার শাহাদাত হোসেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রঙ্কস মুসলিম সেন্টারের সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কার্যকরী সদস্য আবুল বারাকাত, আলমগীর হোসেন মোল্লা, আলতাফ হোসেন, বজলুর রহমান আকন্দ প্রমুখ।
আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে প্রবাসী বাংলাদেশীদের মাঝে এসব খাদ্যদ্রব্য ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ব্রঙ্কস মুসলিম সেন্টারের কর্মকর্তারা।

অনুষ্ঠানে অতিথিরা খাদ্যদ্রব্য ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তারা এ ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন।

এসময় ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বাদশা এবং সাধারণ সম্পাদক মো: সোলায়মান আলী উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ব্রঙ্কস মুসলিম সেন্টারের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে সবার সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
তারা জানান, মসজিদের পক্ষ থেকে নতুন প্রজন্মের সন্তানদের উৎসাহ দিতে প্রতি বছর ছাত্রী-ছাত্রীদের ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ করা হয়।
ব্রঙ্কস মুসলিম সেন্টারের কার্যকরী সদস্য আলমগীর হোসেন মোল্লার সৌজন্যে ফেস মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়। আর ইফতারের স্পন্সর ছিল ব্রঙ্কসের আল আকসা এবং বাংলা টাউন।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং