নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স’র কমিটি : চেয়ারম্যান পল, সদস্য সচিব প্রিয়তোষ, প্রধান সম্বয়কারী মুস্তাক
ইউএসইউনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে গঠিত হলো বাংলাদেশী-আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স’র কমিটি। আসন্ন মার্কিন নির্বাচন-২০২০ কে সামনে রেখে যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ও বাংলাদেশী-আমেরিকান রিপাবলিকান নাসির আলী খান পলের নেতৃত্বে প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকান পার্টির বাংলাদেশী সমর্থকদের নিয়ে এ কমিটি গঠিত হয়। নবগঠিত এই কমিটির চেয়ারম্যান নাসির আলী খান পল, সদস্য সচিব প্রিয় তোষ দে আর প্রধান সমন্বয়কারী মুস্তাক চৌধুরী।

গত ২৬ শে সেপ্টেম্বর সন্ধ্যায় জামাইকা কস্তুরী পার্টি হলে নাসির আলী খান পলের সভাপতিত্বে ‘বাংলাদেশীস ফর ট্রাম্প-২০২০’ এ স্লোগানে আয়োজিত রিপাবলিকান পার্টির বাংলাদেশী সমর্থকদের সভায় বলা হয়, যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে আমেরিকা ও বিশ্বের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধনে ও আমেরিকাকে ‘চির উন্নত মম শির’ রাখতে ট্রাম্পের বিকল্প নেই। কমিটি মনে করেন, সকল হিসাব-নিকাশ, জরিপ ও জল্পনাকে পিছনে ফেলে দিয়ে আসন্ন ২০২০’র নির্বাচনে অর্থনৈতিক উন্নতির সাথে সাথে মানব কল্যানে বিজয়ী ট্রাম্প হবেন এক ভিন্ন নেতা। এ পর্যন্ত আমারিকায় আসা সকল প্রেসিডেন্টের মধ্যে ট্রাম্প হবেন শ্রেষ্ঠ এক প্রেসিডেন্ট। সভায় নবগঠিত এই কমিটি সকল প্রকার তর্ক ও গুজবকে পিছনে ফেলে রেখে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের সার্বিক কল্যাণে প্রতিটি বাংলাদেশী আমেরিকান ও আমেরিকায় বসবাসরত বাংলাদেশীকে আসন্ন ঐতিহাসিক নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন ও ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। সভার শুরুতে ইন্টারফেইথ কোঅর্ডিনেটর ইমাম কাজী কায়্যূম সভাপতি নাসির খান পলকে “নিউইয়র্ক ফর ট্রাম্প-২০২০” ক্যাপ পরিয়ে সভাপতির আসনে তাঁকে অলংকৃত করেন।

সভায় গঠিত ‘বাংলাদেশী-আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স’র কমিটির কর্মকর্তারা হলেন: চেয়ারম্যান- নাসির আলী খান পল, কো চেয়ারম্যান- বিদ্যুৎ সরকার, ইসমাইল খান আনসারী, এস এম ইকবাল, চীফ কোঅর্ডিনেটর- মুস্তাক

চৌধুরী, রিজিওনাল কোঅর্ডিনেটর- খসরুল আলম, আলতাফ হোসেন, ভজন সরকার, গোবিন্দ বানিয়া, আকরামুজ্জামান, প্রকাশ গুপ্ত, হাবিবুর হাবিব, ইমাম কাজী কাইয়্যুম ও মনির হোসেন, সদস্য সচিব প্রিয় তোষ দে, সহকারী সদস্য সচিব দীপক দাস, টেজারার- নির্মল পাল, সহকারী ট্রেজারার সামার রায়, লিয়াজো কর্মকর্তা সাঈদা হোসেন এবং বোর্ড মেম্বার টমাস দুলু রায়, মোহাম্মদ মারুফ, সাদেক আহমেদ, মোস্তফা, তারেক, প্রণব চক্রবর্তী ও পরেশ ধর।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030