নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের ৫ম বার্ষিক ইন্টারফেইথ ইফতার : চার্চ হলে নামাজ আদায় (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/587640911740068/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসের সেইন্ট হেলেনার্স চার্চ হলে অনুষ্ঠিত হয়েছে মুলধারার অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল (বিএসিসি) এর ৫ম বার্ষিক ইন্টারফেইথ ইফতার ডিনার। স্থানীয় সময় গত ৯ মে বৃহস্পতিবার এ ব্যতিক্রমী ইফতার ডিনার শেষে সেইন্ট হেলেনার্স চার্চ হলে যুক্তরাষ্ট্র প্রবাসী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক চিন্তাবিদ মুফতি সৈয়দ আনসারুল করিম আল আজহারীর ইমামতিতে মুসল্লীরা মাগরিবের নামাজ আদায় করেন। ইন্টারফেইথ ইফতার অনুষ্ঠানে মুফতি সৈয়দ আনসারুল করিম আল আজহারী সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার মানবিকতায় উজ্জ্বীবিত হয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, রমজান মাসেই পবিত্র কুরআন অবতীর্ণ হয়। কুরআন হাদিসের নির্দেশিত পথে চলার মাধ্যমেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিনি ইসলামে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, সাম্প্রদায়িক সম্প্রীতির বিভিন্ন দিক উল্লেখ করে বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই। ইসলামের প্রকৃত শিক্ষা কথায় নয়, কাজের মাধ্যমে তুলে ধরলে ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর হবে।
অন্যান্য ধর্মীয় নের্তৃবৃন্দও স্ব স্ব ধর্মীয় গ্রন্থের আলোকে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় ভ্রাতৃত্ববোধ, শান্তি ও সহমর্মিতার শিক্ষাণীয় দিক তুলে ধরেন।

বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল হকের সঞ্চালনায় এই বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলম্যান রুবিন ডিয়াজ সিনিয়র, কাউন্সিলম্যান রিসিই টরেস, কাউন্সিলম্যান ফারনান্ডো কোবরেরা, সার্টার স্কুল ফর এক্সিলেন্স ড. সলিন রিক, নিউইয়র্ক সিটি মেয়র অফিসের কমিউনিটি এ্যাফিয়ার্স ইউনিটের সিনিয়ার এডভাইজার ড. সারা সাইয়েদ, এনএএসিপির যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা তোফায়েল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সোলায়মান ভূইয়া, মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, বিএসিসি‘র কর্মকর্তা সাখাওয়াত আলী, আলমাছ আলী, মঞ্জুর চৌধুরী জগলুল, আবদুল ডব্লিউ চৌধুরী, হারুন আলী, কমরেড আকসাদ আলী, এ ইসলাম মামুন. আহবাব হোসেন চৌধুরী, সারওয়ার চৌধুরী, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটির প্রেসিডেন্ট সালেহ উদ্দিন সাল সহ মূলধারার ও কমিউনিটির নেতৃবৃন্দ।

ইফতার অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, মিলিনিয়াম টিভি ইউএস’র প্রেসিডেন্ট নূর মোহাম্মদ, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী, পার্কচেস্টার টাইমসের সম্পাদক মো. মুসা, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, টাইম টিভির আউটরিচ ডাইরেক্টর সৈয়দ ইলিয়াস খসরু, এনটিভির বিশেষ প্রতিনিধি দিদার চৌধুরী, প্রথম আলো উত্তর আমেরিকার সিনিয়ার রিপোর্টার মো. মঞ্জুরুল হক, এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর জুডিশিয়াল ডেলিগেট রেক্সোনা মজুমদার, কমিউনিটি এক্টিভিস্ট ডা. নাহিদ খান, নূরে আলম জিকু, বোরহান উদ্দিন, আবদুল তিতুমির, মোহাম্মদ আলী, কামাল উদ্দিন, রাশেদ মজুমদার, ইঞ্জিনিয়ার মো. আবদুল খালেক, পলি শাহিনা, আম্বিয়া বেগম অন্তরা, তানিম সহ মূলধারার রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক, কমিউনিটি বোর্ড মেম্বার, বিভিন্ন কমিউনিটি ও ধর্মীয় নের্তৃবৃন্দ, ডেলিগেট ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিভিন্ন ধর্ম, সম্প্রদায় ও কমিউনিটির মধ্যে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করণে বিশেষ ভূমিকা রাখবে এ আয়োজন। প্রবাসে নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও ইসলামী সংস্কৃতির পরিচিতি ঘটাতে ইন্টারফেইথ ইফতার বড় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বর্বরেচিত সন্ত্রাসী হামালার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিশ্ব মানব সম্প্রদায়, সভ্যতা ও সংস্কৃতি এখন ভয়াবহ সন্ত্রাসের ঝুঁকির মধ্যে। মানবতার শত্রু উগ্রবাদী সন্ত্রাসীরা দেশে দেশে নিরীহ মানুষ হত্যা করছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে।
ইফতার মাহফিলে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার বলেন, সংগঠনটি শ্রমজীবী, কর্মজীবী গণমানুষের অধিকার রক্ষা, নূতন ইমিগ্র্যান্টদের মূলধারায় সম্পৃক্ত, তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এছাড়া বর্ণবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী কার্যক্রমসহ সংগঠনটি প্রতি বছর বাংলাদেশ ডে প্যারেড, ইন্টারফ্রেইথ ইফতার ও পথমেলার মাধ্যমে কমিউনিটি, বাঙালী কৃষ্টি ও সাংস্কৃতিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রেখছে। নতুন প্রজন্ম ও মূলধারার সাথে দেশ, দেশীয় সংস্কৃতি ও ইসলামী সংস্কৃতির সেতুবন্ধনেও কাজ করছে সংগঠনটি। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএসিসি‘র কর্মকর্তারা। ইন্টারফেইথ ইফতার ডিনারের বিশেষ অংশ ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ফেইসবুকে সরাসরি সম্প্রচারিত হয়। (www.usanewsonline.com Facebook: https://www.facebook.com/USANewsNY)
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’