Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘বাংলাদেশী-আমেরিকান ঐতিহ্যের উৎসব’ রোববার (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: June 15, 2019 | 4:42 PM

https://www.facebook.com/USANewsNY/videos/317844475797086/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ‘বাংলাদেশী-আমেরিকান ঐতিহ্যের উৎসব’ অনুষ্ঠিত হবে আগামী রোববার। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের জেরেগা এভিনিউ এবং ওয়াটারবারী এভিনিউ’র রাস্তার ওপর বসবে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল আয়োজিত দিনব্যাপি এ উৎসব। উৎসব স্থলে স্থাপিত বিশাল মঞ্চে জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন সহ বাংলাদেশী শিল্পীরা পরিবেশন করবেন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সকাল সাড়ে ১১ টায় শুরু হয়ে এ মেলা চলবে রাত ৮ টা পর্যন্ত। গত বুধবার রাতে ব্রঙ্কসে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার এ তথ্য জানান। তিনি বলেন, এবারের মেলা হবে আরো আকর্ষণীয়। মেলায় থাকবে রকমারি স্টল। অতিথি থাকবেন মূলধারার বেশক’জন রাজনীতিক। সংবাদ সম্মেলনে এটর্নী মঈন চৌধুরী, সিপিএ আহাদ আলী, বিএসিসি’র উপদেষ্টা সাখাওয়াত আলী, সাধারণ সম্পাদক নজরুল হক, কর্মকর্তা মঞ্জুর চৌধুরী জগলুল, হারুন আলী, এ ইসলাম মামুন, সারওয়ার চৌধুরী, হাসান আলী, আকছাদ আলী, সোহান আহমেদ টুটুল, মো. আলাউদ্দিন, আসাদুজ্জামান, তামিম সহ মেলা আয়োজক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV