Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের বিজয় দিবস উদযাপন: বিতর্কিত রাজাকারের তালিকা করে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: December 24, 2019 | 3:51 PM

https://www.facebook.com/USANewsNY/videos/452290252124505/

https://www.facebook.com/USANewsNY/videos/578849592910744/

https://www.facebook.com/USANewsNY/videos/3384391981631808/

https://www.facebook.com/USANewsNY/videos/450592348956232/

https://www.facebook.com/USANewsNY/videos/1030698830627941/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের বিজয় দিবসের অনুষ্ঠানে বিশিষ্ট মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী বলেছেন, স্বাধীনতার ৪৮ বছরেও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণীত হয়নি। উল্টো বিতর্কিত রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে। গত ২২ ডিসেম্বর রোববার রাতে নিউইয়র্কে ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং পার্টি হলে যুক্তরাষ্ট্রে বাঙালীদের অন্যতম এ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনটির চমৎকার আয়োজনে বাংলাদেশের ৪৯তম মহান বিজয় দিবস উদযাপন করে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

উৎসবমুখর পরিবেশের এ আয়োজনে ছিল শিশু-কিশোরদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা।

‘সাত সমুদ্র তের নদী বাঙালিয়ানা নিরবধি’ স্লোগানে এগিয়ে যাওয়া সংগঠনটির সভাপতি আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে এ বিজয় উৎসবে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, সহ সভাপতি সাখাওয়াত আলী, হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকন ও বিপার এ্যানি ফেরদৌস। কবি হাবিব ফয়েজি কবিতা আবৃত্তি করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন ও বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক মাকসুদা আহমদের পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সারওয়ার চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, কোষাধ্যক্ষ রেহানুজ্জামান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল, কার্যকরী সদস্য মামুন রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে শিশু-কিশোররা বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও আমেরিকার ন্যাশনাল এনথাম পরিবেশন করে। পরে শিশু-কিশোররা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

গ্রুপ ভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ীদের প্ল্যাক ও সার্টিফিকেট এবং অংশ গ্রহণকারী সকল শিশু কিশোরদের সান্তনা পুরস্কার প্রদান করা হয়। সংগঠনের কর্মকর্তারা অতিথিদের সাথে নিয়ে শিশু কিশোরদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সহ সকল বক্তা শিশু কিশোরদের নিয়ে এই জাতীয় অনুষ্ঠান আয়োজনে আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন। তারা নতুন প্রজন্মের নিকট মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।

প্রধান অতিথি তোফায়েল চৌধুরী বলেন, যে প্রত্যাশা নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিল সে স্বপ্নের বাংলাদেশ আজ অনেক এগিয়ে গেছে। তিনি বলেন, যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন আজো সে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণীত হয়নি। অথচ বিতর্কিত রাজাকারের তালিকা করে মুক্তিযোদ্ধাদের অসম্মান কর হয়েছে। যদিও রাজাকারের বিতর্কিত সে তালিকা ইতোমধ্যে স্থগিত করা হয়েছে। স্বাধীনতার পর ৪৮ বছর পর রাজাকারের তালিকা প্রকাশের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
কমিউনিটি নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক সংগঠনের কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে কেক কেটে সংগঠনের সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকনের জন্ম দিন উদযাপন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV