Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির বিজয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: January 1, 2020 | 2:26 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটি-ব্যাডস্ বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় নিরব রেষ্টুরেন্টে গত ২৯ ডিসেম্বর রোববার সন্ধ্যায় আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।
বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির প্রেসিডেন্ট শামীম আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মশকুরুল হকের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতী, সংগঠনের সহ-সভাপতি ও তিতাস মাল্টি সার্ভিস’র প্রেসিডেন্ট মেহের চৌধুরী, ব্যাডস্ এর সহ-সভাপতি ফয়ছল আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তানিম চৌধুরী, আব্দুল আহাদ আলকাছ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বাদশাহ ও আব্দুল মুহিত, কমিউনিটি এক্টিভিস্ট এ ইসলাম মামুন, পল্লব সরকার, মো. আলাউদ্দিন, জুয়েল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তারা বলেন, প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরতে হবে। তাহলেই তারা বাংলাদেশকে জানবে, ভালবাসবে। সংগঠনের সভাপতি শামীম আহমেদ অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV