নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান রিপাবলিকান সমর্থকদের সভা অনুষ্ঠিত (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান রিপাবলিকান সমর্থকদের একটি ভার্চুয়াল সভা গত ১৯ সেপ্টেম্বর সন্ধায় অনুষ্ঠিত হয়।
নাসির আলী খান পল ও খসরুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আসন্ন প্রেসিডেনট নির্বাচনে বাংলাদেশী রিপাবলিকান সমর্থকদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে কর্মপন্থা নির্ধারণ করা হয়।
সভার শুরুতে রিপাবলিকান সমর্থক কাজী কাইয়ুম পবিত্র কুরআন তেলওয়াত করেন ও ইসলামের আলোকে রিপাবলিকান পার্টি তথা প্রেসিডেন্ট ট্রাম্প এর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তাছাড়া সকল বক্তাই বর্তমান প্রেসিডেনট ডোনাল্ড ট্রাম্প এর “মেক আমেরিকা গ্রেট এগেইন” কর্মসূচীর সফল বাসতবায়নে তার সাথে থাকার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন।
অর্থনৈতিক উন্নয়ন ও চায়নার আগ্রাসন থেকে আমেরিকা তথা পৃথিবীকে রক্ষা করতে প্রেসিডেন্ট ট্রাম্পকে পুনরায় নির্বাচিত করতে বাংলাদেশী আমেরিকানদের আহবান জানানো হয়।
জুম এ্যাপের ভার্চুয়াল ভিডিও মিটিংয়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডাঃ ওয়াদুদ ভূঁইয়া, গিয়াস আহমেদ, নির্মল পাল, ইসমাঈল খান আনসারী, কাজী কাইয়ুম, এস এম ইকবাল, প্রিয়তোষ দে, হাবিবুর রহমান, রাজ চৌধুরী, মাহবুবুল আলম, মুনির হোসেন, রিনা আবেদিন, ফাহাদ, বিন মাহবুব, পবন সাহা প্রমুখ।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030