Thursday, 22 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কস এর বিজয় দিবস উদযাপন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: December 16, 2020 | 11:05 PM

https://www.facebook.com/USANewsNY/videos/130644345493634

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কস এর উদ্যোগে উদযাপিত হয়েছে বাংলাদেশের ৫০ তম মহান বিজয় দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশ ম্যুরালের সামনে গত ১৫ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সংগঠন তিনটি এ অনুষ্ঠানের আয়োজন করে। এসময় বিভিন্ন সংগঠন শ্রদ্ধা, ভালোবাসায় এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে প্রার্থী মোহাম্মদ এন মজুমদার, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ ইসলাম মামুন, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকন, খলিল বিরিয়ানী হাউজ অ্যান্ড খলিল হালাল চাইনিজের কর্ণধার মোঃ খলিলুর রহমান, এডভোকেট জামান, হৃদয়ে বাংলাদেশ’র সহ সভাপতি মামুন রহমান, সাধারণ সম্পাদক পল্লব সরকার, সাংগঠনিক সম্পাদক মাকসুদা আহমেদ, প্রচার সম্পাদক রায়হান জামান রানা, কার্যকরী সদস্য মাসুদ রানা, কমিউনিটি এক্টিভিস্ট মোজাফ্ফর হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মকে জানাতে হবে বাংলাদেশের গৌরবজ্জ্বোল ইতিহাস। তাদের কাছে তুলে ধরতে হবে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট। তাদের সেভাবে উদ্বুদ্ধ করতে পারলে তারাই এদেশের বিভিন্ন ইভেন্টে বাংলাদেশকে তুলে ধরবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ