Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের ৭ম ইন্টারফেইথ ইফতার ডিনার অনুষ্ঠিত (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: April 10, 2022 | 3:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসে অনুষ্ঠিত হয়েছে মুলধারার অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল (বিএসিসি) এর ৭ম বার্ষিক ইন্টারফেইথ ইফতার ডিনার। স্থানীয় সময় গত ৯ এপ্রিল শনিবার খলিল হালাল চায়নিজ রেষ্টুরেন্টে এ ব্যতিক্রমী ইফতার ডিনার অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল হক এবং এ ইসলাম মামুনের সঞ্চালনায় এই বার্ষিক ইন্টারফেইথ ইফতার অনুষ্ঠানে বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করে বলেন, রমজান মাসেই পবিত্র কুরআন অবতীর্ণ হয়। কুরআন হাদিসের নির্দেশিত পথে চলার মাধ্যমেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিনি ইসলামে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, সাম্প্রদায়িক সম্প্রীতির বিভিন্ন দিক উল্লেখ করে বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। ইসলামের প্রকৃত শিক্ষা কথায় নয়, কাজের মাধ্যমে তুলে ধরলে ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর হবে। পরে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া।
অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মরহুম কামাল আহমেদ এবং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশন ও বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম গিয়াস উদ্দিনকে বিশেষভাবে স্মরণ করা হয়।
খৃস্ট ধর্মীয় নেতা ফাদার ডেভিড পাওয়ার ধর্মীয় গ্রন্থের আলোকে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় ভ্রাতৃত্ববোধ, শান্তি ও সহমর্মিতার শিক্ষাণীয় দিক তুলে ধরেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্কচেস্টার টাইমসের সম্পাদক মো. মুসা, কমিউনিটি নেতা আবদুস শহীদ, আব্দুর রহিম বাদশা, বারী হোম কেয়ারের প্রেসিডেন্ট আসেফ বারী টুটুল, কমিউনিটি নেতা আব্দুল হাসিম হাসনু, সাখাওয়াত আলী, মঞ্জুর চৌধুরী জগলুল, সাইদুর রহমান লিংকন, মোঃ খলিলুর রহমান, আলমগীর খান আলম, সামাদ মিয়া জাকের, ডা. নাহিদ খান, আবদুল গাফফার চৌধুরী, সারোয়ার চৌধুরী, আহসান হাবিব প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিলিনিয়াম টিভি ইউএস’র প্রেসিডেন্ট নূর মোহাম্মদ, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সময় টিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি হাসানুজ্জামান সাকী, প্রবাস সম্পাদক শামীম আহমেদ, তুষার পিকের মোহতাসিম বিল্লাহ তুষার, কমিউনিটি এক্টিভিস্ট বোরহান উদ্দিন, রাশেদ মজুমদার, পলি শাহিনা, আম্বিয়া বেগম অন্তরা সহ কমিউনিটি ও ধর্মীয় নের্তৃবৃন্দ।
বক্তারা বলেন, ইন্টারফেইথ ইফতার অনুষ্ঠান বিভিন্ন ধর্ম, সম্প্রদায় ও কমিউনিটির মধ্যে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করণে বিশেষ ভূমিকা রাখবে। প্রবাসে নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও ইসলামী সংস্কৃতির পরিচিতি ঘটাতে ইন্টারফেইথ ইফতার বড় ভূমিকা রাখবে। সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার মানবিকতায় উজ্জ্বীবিত হয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে।
বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার সংগঠনটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, গণমানুষের অধিকার রক্ষা, ইমিগ্র্যান্টদের মূলধারায় সম্পৃক্তকরণ, তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এছাড়াও বর্ণবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী কার্যক্রমসহ সংগঠনটি বাংলাদেশ ডে প্যারেড, ইন্টারফ্রেইথ ইফতার ও পথমেলার মাধ্যমে কমিউনিটি, বাঙালী কৃষ্টি ও সাংস্কৃতিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএসিসি‘র কর্মকর্তারা। ইন্টারফেইথ ইফতার ডিনারের বিশেষ অংশ ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ফেইসবুকে (www.usanewsonline.com Facebook: https://www.facebook.com/USANewsNY) সরাসরি সম্প্রচারিত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ