নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান সোসাইটির ইফতার অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: “চল যাই মূলধারায়” এ শ্লোগানে গঠিত নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান সোসাইটির ইফতার ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নিউইয়র্কের জয়া পার্টি হলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি স্পীকার এড্রিয়া এডামস।
সংগঠনের সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও কমিউনিটি বোর্ড মেম্বার আমিন মেহেদী বাবু। বক্তব্য রাখেন নিউইয়র্কে প্রবীন মূলধারার বাংলাদেশী কমিউনিটির নেতা মোর্শেদ আলম, এন আর বি ব্যাংকের চেয়ারম্যান সাকিল চৌধুরী, এশিয়ান আমেরিকান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মূলধারার নেতা জয় চৌধুরী, এডভোকেট মুজিবুর রহমান, বাংলাদেশ সোসাইটির সাবেক সেক্রেটারি ফখরুল আলম, মূলধারার নেত্রী মাজেদা উদ্দিন, ট্রান্সফটেক একাডেমির সিইও আইটি স্পেশালিষ্ট শেখ গালিব রহমান, বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় চৌধুরী, কমিউনিটি এক্টিভিষ্ট মিলন মোল্লা, বৃহত্তর কুমিল্লা সমিতির সিনিয়র সহ সভাপতি মিয়া মোহাম্মদ দুলালসহ কমিউনিটি নেতৃবৃন্দ।
কমিউনিটির সিনিয়র ব্যক্তিদের নামাজের সামগ্রী বিতরন করেন সিটি স্পীকার এড্রিয়া এডামস। কভিডকালীন থেকে এ পর্যন্ত নিউইয়র্কে কমিউনিটির সেবায় নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশি আমেরিকান সোসাইটি। সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলী বলেন, মূলধারার সাথে বাংলাদেশি কমিউনিটিকে সংোগ স্থাপনের লক্ষ্যেই কাজ করছে বাংলাদেশি আমেরিকান সোসাইটি।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion
